China Pleaded to India: নিয়ন্ত্রণ রেখা পার করা জওয়ানকে ফেরাতে হবে, ভারতের কাছে কাতর আবেদন চীনের

সম্প্রতি এক চীনা সেনাকে আটক করেছে ভারতীয় জওয়ানরা। গত ৮ই জানুয়ারি ভারতের সীমান্তরেখা পার করে এক চীনা সেনা ভারতে ঢুকে পড়ে। খোঁজ পেয়ে তাকে আটক করে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর অনুযায়ী পাংগং লেকের দক্ষিণ দিক থেকে গ্রেফতার করা হয় ওই চীনা সেনাকে।

এই ঘটনায় নিজেদের বাঁচাতে চীন জানিয়েছে যে তাদের ওই সেনা রাস্তা হারিয়ে ফেলেছিল। তাই চীনের তরফ থেকে আবেদন ভারত যাতে তাদের ওই সেনাকে তৎকাল দেশে পাঠানোর ব্যবস্থা করে। উল্লেখ্য, গত তিন মাসে এই নিয়ে তিনবার এই একই ঘটনা ঘটল।

পিপলস্‌ লিবারেশন আর্মির আধিকারিক ওয়েবসাইটে জানানো হয়েছে “চীনের পিপলস্‌ লিবারেশন আর্মির এক জওয়ান অন্ধকার ও জটিল ভৌগোলিক পরিস্থিতির কারণে চীন-ভারত সীমান্তে শুক্রবার রাস্তা হারিয়ে ফেলে”। তাদের তরফ থেকে এও জানানো হয়েছে যে, ওই চীনা সেনাকে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য পিপলস্‌ লিবারেশন আর্মির আধিকারিকরা ভারতীয় সেনাকে এই বিষয়ে জানান দিয়েছে।

https://twitter.com/ANI/status/1347829547949903874

তাদের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, ভারতীয় সেনা নাকি প্রায় দু’ঘণ্টা পর তাদের নিখোঁজ জওয়ানের উদ্ধার হওয়ার কথা জানিয়েছে চীনকে। ভারতের তরফ থেকে এও জানানো হয়েছে যে উচ্চ আধিকারিকের নির্দেশ মিললেই ওই সেনাকে চীনে পাঠানো হবে। পিপলস্‌ লিবারেশন আর্মির দাবী, দুই দেশের সীমান্তে উত্তেজনা কমাতে ও চীন-ভারত সম্পর্কিত চুক্তিগুলি অনুসরণ করে নিখোঁজ ওই জওয়ানকে চীনের হাতে তুলে দেওয়া উচিত ভারতের।

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময় থেকেই ক্রমশ উষ্ণতার পারদ চড়েছে পূর্ব লাদাখ সীমান্তে। এর সময় থেকেই ভারতের সঙ্গে চীনের সম্পর্ক চরমে ওঠে। ১৫ই জুন গালওয়ানে চীনা সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষে নিহত হন ২০ জন ভারতীয় সেনা। অজানা সংখ্যক চীনা সেনার মৃত্যু হয় ওই সংঘর্ষে। সেই সময় থেকেই ভারতীয় সীমান্তে বাড়ানো হয় নিরাপত্তা, মোতায়েন করা হয় বেশি সংখ্যক সেনা। এই সংঘাতের জেরে চীনকে সায়েস্তা করতে বেশ কিছু পদক্ষেপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিকবার এই এই বিষয়ে চীনের সঙ্গে বৈঠক করা হলেও শেষ পর্যন্ত কোনও লাভ হয়নি।

RELATED Articles