মাস তিনেকের মাথায় ফের লাদাখ সীমান্তে (Ladakh Border) অনুপ্রবেশের (Invade) চেষ্টা করল লালফৌজের দল! তবে ভারতীয় সেনা (Indian Army) তাদের এই প্রচেষ্টা কড়া হাতে রুখেছে, বলে মিলল খবর। শুক্রবার গভীর রাতে ঘটা এই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। আলোচনাও শুরু হয়েছে গোটা বিষয়টি নিয়ে।
লাদাখের প্যাংগং লেক বরাবর ঘটনাটি ঘটেছে। সেনা মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানিয়েছেন, অনুপ্রবেশকারী চীনা সেনাকে (PLA) নিজেদের দেশে ফেরত পাঠাতে ইতিমধ্যেই দু’দেশের মধ্যে দফায় দফায় চলছিল আলোচনা। এরই মাঝে শুক্রবার গভীর রাতে প্যাংগং লেকের দক্ষিণ দিকে চুশুল এলাকায় চীনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করে। যদিও ভারতীয় সেনা (Indian Army) তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। বর্তমানে চুশুলে চলছে ব্রিগেড কম্যান্ডার পর্যায়ের বৈঠক।
সেনা সূত্রে জানা গিয়েছে, চীন বিশাল সেনাবাহিনী নিয়ে ভারতীয় এলাকায় শুক্রবার রাতে ঢুকে পড়ার চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনা (Indian Army) আগেই খবর পেয়ে যাওয়ায় লাল ফৌজের দলকে আটকে দেয় সীমান্তে। দু’পক্ষের ধস্তাধস্তি হয়। তবে চীনা সেনাকে সূচাগ্র ভারতীয় ভূখণ্ড ছাড়েনি ভারত।
চলতি বছরের এপ্রিল মাস থেকেই ফিঙ্গার এরিয়া, গালওয়ান উপত্যকা, হট স্প্রিংস, কোংগ্রাং নালা এলাকায় চীনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে। সেই সময় থেকেই চীন ও ভারতের মধ্যে বারংবার দ্বিপাক্ষিক বৈঠক হলেও সমস্যার কোন সমাধান এখনও হয়নি। ফিঙ্গার এরিয়া থেকে এখনও পর্যন্ত চীনা সেনা পুরোপুরি সরে যায়নি। এর ফলে ওয়াকিবহাল মহলের ধারণা যে চীন ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে, তাদের সরে যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। যদিও ভারতের সাফ বক্তব্য, এই এলাকা থেকে চীনকেই সরতে হবে ভারত কোন ভাবেই সরবে না।





