সুখবর: অনলাইন বা ইউপিআই ট্রানজাকশনে এবার থেকে কোনও টাকা কাটা যাবে না। ব্যাঙ্কগুলিকে নির্দেশ অর্থমন্ত্রকের!

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়া (Digital India) গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ক্যাশলেস ইন্ডিয়া (Cashless India)। ২০১৬ সালে দেশজুড়ে হ‌ওয়া নোট বন্দির (Demonetization) পর অনলাইন ট্রানজেকশনের হিড়িক আরও বেড়ে যায়। আর এবার মারণ করোনাভাইরাস (COVID-19)-এর দরুন হওয়া লকডাউন এর জেরে অনলাইন টাকাপয়সা লেনদেন আরও বেশি জনপ্রিয় হয়েছে। আর সেইসব লেনদেনকারীর জন্য এবার সুখবর শোনালো কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Union Finance Ministry)।

অনলাইন বা ইউপিআই ট্রানজাকশনে এবার থেকে আর কোনও টাকা কাটা যাবে না। এই মর্মে রবিবার ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ‘রুপে’ বা ইউপিআই সার্ভিসে কোনও অতিরিক্ত টাকা কাটা যাবে না বলে জানানো হয়েছে। চলতি বছরের ১লা জানুয়ারির পর কোনও গ্রাহকের থেকে এই চার্জ কাটা হয়ে থাকলে তা তৎক্ষণাৎ ব্যাঙ্কগুলিকে ফেরতের নির্দেশ দিয়েছে কেন্দ্র। রবিবারই কেন্ত্রীয় সংস্থা নির্দেশিকা জারি করেছে, UPI (Unified Payment Interface) মাধ্যমে পেমেন্ট করলে কোনও চার্জ কাটা যাবে না ৷ ডিজিট্যাল লেনদেন বাড়াতেই সরকারের এমন সিদ্ধান্ত৷

গত কয়েকদিনে করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রককে প্রেজেন্টেশন দিয়েছে একাধিক ডিপার্টমেন্ট। আর সেখানেই উঠে এসেছে এই তথ্য। ভারতীয় ব্যাঙ্কগুলির পূর্ববর্তী নিয়ম অনুসারে প্রথম কয়েকটা ট্রানজাকশন বিনামূল্যে হয়। আর তার পর থেকে টাকা কাটা হয়। যা একদমই নিয়মবিরুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে ৷ সতর্ক করে এই কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, সরকারের জারি করা এই নিয়ম না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ নির্দেশিকায় CBDT জানিয়েছে, নির্দিষ্ট কিছু বার ডিজিট্যাল লেনদেনের পর মার্চেন্ট ডিসকাউন্ট চার্জ (MDR) চার্জ কাটছিল বেশ কিছু ব্যাঙ্ক ৷ যা একদমই নিয়মবিরুদ্ধ ৷ UPI দিয়ে BHIM, Phone Pay, Google Pay, Mobikwik, Paytm-এর মতো অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যায় ৷

আরও অন্যান্য খবর