প্রকৃতির কাছে পর্যদুস্ত চৈনিকরা! গালওয়ানের জলে খড়কুটোর মতো ভেসে গেল চীনের সেনা তাঁবু।

প্রাকৃতিক শক্তির সামনে তুচ্ছ বিশ্বের সমস্ত শক্তি। করোনা আবহে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিশ্ববাসী। আরেকবার প্রকৃতির রোষানলে পড়ে পিছু হটতে বাধ্য হল চীনা সেনাবাহিনী। গালওয়ান নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়ে গেছে গালওয়ান নদী তীরের বিস্তীর্ণ এলাকা। আর তার ফলে নদী উপত্যকায় ঘাঁটি গেড়ে বসে থাকা চীনা সেনাদের তাঁবু ভেসে গেল। কিছুতেই পিছু হটাতে না চাওয়া চীনকে প্রকৃতির সামনে পিছু হটতেই হল।

গালোয়ান সংঘর্ষের পয়েন্টের পাঁচ কিলোমিটার দূরে ফৌজি জড়ো করছিল চীন। এক উচ্চপদস্থ সেনা আধিকারিক জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধির কারণেই আকসাই চীন এলাকা থেকে উৎপন্ন হওয়া গালওয়ান নদীর জলস্তর বেড়েছে। তিনি বলেন, ‘দ্রুত হারে বরফ গলতে থাকায়, (গালওয়ান) নদীর তীরের যে কোনও জায়গা বিপজ্জনক।’ উপগ্রহ চিত্র এবং ড্রোনের ছবি থেকেও ইঙ্গিত মিলেছে, গালওয়ানের পিছনের দিকে চীনা তাঁবুগুলি জলের তলায় চলে গিয়েছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, এমনিতেই গালওয়ানের জল কনকনে ঠান্ডা থাকে। তার উপর তাঁবু জলে ভেসে যাওয়ায় আপাতত চীনা সেনার কাছে পিছিয়ে যাওয়া ছাড়া কোনও গতি নেই। তবে শুধু সেখানে নয়, গোগরা, হটস্প্রিং এবং প্যাংগং সো লেকে নিজেদের অবস্থান ধরে রাখতে গেলে চীনকে যথেষ্ট বেগ পেতে হবে বলে মত ওই সেনা আধিকারিকের। তাঁর মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্বাভাবিক অবস্থা ফিরে না এলে সংঘাত শীত পার করেও চলতে পারে। সেই প্রবল ঠান্ডার মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখার কাজটা মোটেই সহজ নয়।

আরও অন্যান্য খবর