ভারতের মৃত্যুভয়ে কাঁদছে চীনা সেনা? হাউহাউ করে কাঁদতে কাঁদতে সীমান্তে যাওয়ার ভিডিও ভাইরাল!

গালওয়ান (galwan) সংঘর্ষের পর বিভিন্ন সূত্র জানিয়েছিল দুই দেশের রক্তক্ষয়ী লড়াইয়ের পর ভারতের থেকে অধিক সেনা মারা গিয়েছিল চীনের। আর তাই সঠিক সংখ্যা প্রকাশ্যে আনেনি চীন (China)। আর এবার এক অদ্ভুত ভিডিও ভাইরাল হলো চীনের তরফে।

চীন ও তাইওয়ান (Taiwan) সংবাদ মাধ্যমের মধ্যে এক অদ্ভুত লড়াই চলছে। চীনকে ছোট করতে সম্প্রতি তাইওয়ানি সংবাদ মাধ্যম চীনের পিপলস লিবারেশন আর্মির (people’s liberation Army) একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে ভারত-চীন সীমান্তে যাওয়ার ভয়ে বাসে বসে রীতিমতো গলা ছেড়ে কাঁদছে চীনা সৈন্যরা। নিজেদের তীব্র প্রাণের ভয়ে নিয়ে তারা চলেছেন দেশ রক্ষায়।

সম্প্রতি পূর্ব চীনা প্রদেশ আনহুইয়ে একটি আঞ্চলিক নেটওয়ার্কের তরফে গত সপ্তাহেই এই ভিডিওটি প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, ইংঝু জেলার ফুইয়াং শহর দিয়ে সেনা বাস চলেছে, তরুণ সেনারা বাসে বসে বিখ্যাত চীনা সামরিক গান গ্রিন ফ্লাওয়ার্স ইন দ্য আর্মি (green flowers in the army) গাইতে গাইতে চলেছে কিন্তু অনেকেই কাঁদছে হাপুস নয়নে। এই ভিডিওটিই গোটা বিশ্বে প্রচার করেছে লিবার্টি টাইমস ও তাইওয়ান নিউজের মত কয়েকটি স্বাধীনতাকামী তাইওয়ানি সংবাদমাধ্যম, যারা বর্তমান সময়ে একনায়কতন্ত্রী চীনের বিরুদ্ধে অবস্থান এর জন্য পরিচিত। তারাই চীনা সেনার এই কান্নাকে মৃত্যুভয় বলে ব্যাখ্যা করেছে, বলেছে, পূর্ব লাদাখে ভারতীয় সেনার সামনে চীনের যে ভীতসন্ত্রস্ত অবস্থা তাতে এই ধরনের কান্না খুবই স্বাভাবিক।

https://twitter.com/waynescene/status/1307504241670590465

তবে বলা বাহুল্য চীনের এই করুণ পরিণতির ভিডিওটি ভাইরাল করেছেন চীনের মিত্র দেশ পাকিস্তানের কমেডিয়ান জায়েদ হামিদ (Junaid Hamid)। ভিডিওর তলায় চীনকে সমর্থন করে যদিও লিখেছেন, আমরা পাকিস্তানিরা তোমায় সমর্থন করি চীন। সাহস রাখ।

RELATED Articles

Leave a Comment