সুশান্তের টাকার দিকে নজর দিদিদের, একা থাকলে শুনতে পেতেন মায়ের গলা, চাঞ্চল্যকর দাবি রিয়ার

আর কিছুক্ষণের মধ্যেই বোম্বে হাইকোর্টে শুরু হবে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও তার ভাই সৌভিক চক্রবর্তীল জামিনের আবেদনের শুনানি। এখনো পর্যন্ত বাইকুল্লা জেলে বন্দী রয়েছেন রিয়া। আগামী ৬ই অক্টোবর পর্যন্ত তাকে এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল সেশন আদালত কিন্তু তিনি জামিনের আবেদন (Bail Plea) করেছেন বোম্বে হাইকোর্টে। এই আবেদনে রিয়া এমন কিছু চাঞ্চল্যকর দাবি করেছেন যা সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসতেই পড়ে গিয়েছে শোরগোল। রিয়া দাবি করেছেন যে, সুশান্ত (Sushant Singh Rajput) মনে করতেন তার দিদিরা সুশান্তের টাকার পিছনে পড়ে রয়েছেন! এছাড়াও নিজেকে ডাইনি প্রথার শিকার হচ্ছে বলে প্রকাশ করেছেন অভিনেত্রী।

জামিনের আবেদনে কী কী বক্তব্য রেখেছেন রিয়া জেনে নেওয়া যাক এক ঝলকে…

১. সুশান্ত সিং রাজপুত নিজের জীবনের ডকুমেন্ট্রি নিজেই বানাতে চেয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন তার ব্যাপারে সকলের ভাবনা বদলে যাক। সুশান্তের ফ্ল্যাট মেইট তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি এর জন্য অনেক ভিডিও নিয়েছিলেন সুশান্তের। পরীর সিদ্ধার্থ সুশান্তের সঙ্গে প্রতিদিনের প্রার্থনাতেও যোগ দেন।

২. এনট্রোউরেজ নামে আমেরিকান ড্রামা কমেডি সিরিজ থেকে সুশান্ত সিং রাজপুত যথেষ্ট উদ্বুদ্ধ ছিলেন। এনট্রোউরেজ কথার অর্থের মত সুশান্তও একই ভাবে জীবন যাপন করতে ভালোবাসতেন যেখানে একজন বিখ্যাত মানুষ অন্যান্য বিভিন্ন অনামী মানুষের সঙ্গে একসঙ্গে বসবাস করে বা ঘুরে বেড়ায়। ক্যাপ্রি হাইটসে সুশান্ত তার দিদি প্রিয়াঙ্কা, জামাইবাবু সিদ্ধার্থ, ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি, আয়ুশ শর্মা, হিমাংশু এবং স্যামের সঙ্গে থাকতেন। ছোট শহর থেকে আসা বন্ধুদের সাহায্য করতে ভালোবাসতেন সুশান্ত।

৩. সুশান্ত মনে করতে শুরু করেন যে তার দিদিরা তার টাকার পিছনে রয়েছেন। তিনি এর আগে নিজের মানসিক অবসাদের ব্যাপারে দিদিদেরকে ফোন করে জানানোর চেষ্টা করেন।গতবছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে তার দিদিরা মুম্বাইয়ে আসেন এবং সুশান্তকে চন্ডীগড় এর চিকিৎসার জন্য নিয়ে যেতে চান। এরপরে ২৬শে নভেম্বর সুশান্ত রিয়াকে ফোন করে জানান যে তিনি দিদিদের সঙ্গে চণ্ডীগড়ে যাবেন না কারণ তার মনে হয় তার দিদিরা তার টাকার পিছনে পড়ে রয়েছেন।

৪. চলতি বছরের জানুয়ারিতে সুশান্ত রিয়াকে নিজের বাড়িতে ফিরে যেতে বলেন। কারণ অভিনেতা পাওয়ানাতে শিফট হতে চাইছিলেন। এর আগে রুমি জাফরিকে সুশান্ত নিজের অভিনয় কেরিয়ার ছেড়ে ফার্মিং এর কাজে মনোনিবেশ করার ইচ্ছা সম্পর্কে জানিয়ে ছিলেন।

৫. সেই মাসেই রিয়াকে সুশান্ত আবার ফোন করেন এবং জানান যে তিনি জিম ক্যারির অবসাদ জয়ের গল্প দেখেছেন এবং নিজের লড়াই এর জন্য ইনস্পিরেশন খুঁজে পেয়েছেন।

৬. চলতি বছরে ইরফান খান এবং ঋষি কাপুরের মৃত্যু সুশান্তকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং তাঁর মানসিক স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল।

৭. জুন মাসে রিয়াকে সুশান্ত জানিয়েছিলেন যখন আসে পাশে কেউ থাকেনা তখন তিনি তাঁর মায়ের গলা শুনতে পান।

রিয়ার এই চাঞ্চল্যকর দাবি শুনে মিডিয়াতে স্বাভাবিকভাবেই হইচই পড়ে গিয়েছে। বর্তমানে বোম্বে আদালত কী সিদ্ধান্ত নেয় সেটা দিকেই এখন তাকিয়ে আছে গোটা দেশ।

RELATED Articles

Leave a Comment