সমালোচনার কঠোর ঝড়ে বিদ্ধ হলেও তাঁর বাগ্মী সত্ত্বা ও নেতৃত্ব দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার মতো মানুষ খুব কমই আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ক্যারিশমাই আলাদা। এতদিন পিএম কেয়ার ফান্ড (PM Cares Fund) নিয়ে প্রশ্ন উঠলেও এবার বিশ্বস্তসূত্রে জানা গেল এখনও পর্যন্ত মোট ১০৩ কোটি টাকা বিভিন্ন ফান্ডে দান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে পিএম কেয়ারস ফান্ডে তিনিই প্রথম দান করেছিলেন এবং তার পরিমাণ ছিল ২.২৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক আধিকারিক নাম না প্রকাশ করার শর্তে এই বিষয়টি জানিয়েছেন।
পিএম কেয়ার ফান্ডের আইনি বৈধতা নিয়ে কংগ্রেস প্রশ্ন তুলেছিল। তাদের বক্তব্য ছিল, প্রথম থেকেই যখন Prime Minister’s National Relief Fund আছে, তখন এরকম একটি ফান্ড করার কী দরকার ছিল? অপরদিকে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) এই ফান্ডের অডিট করতে পারবে না, তা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এছাড়াও এই ফান্ডকে Foreign Contribution (Regulation) Act অনুযায়ী ছাড় দেওয়া হয়েছিল আর বিদেশ থেকে টাকা সংগ্রহ করার জন্য আরও একটি আলাদা অ্যাকাউন্ট করা হয়েছিল।
২০১৯ সালে প্রধানমন্ত্রী কুম্ভ মেলায় সুরক্ষা কর্মীদের জন্য বানানো হয়েছিল সেখানে নিজস্ব সঞ্চয় থেকে ২১ লক্ষ টাকা দান করেন। দক্ষিণ কোরিয়া থেকে সোল পিস পুরস্কার দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে। প্রাপ্ত পুরস্কার থেকে পাওয়া ১.৩ কোটি টাকা ক্লিন গঙ্গা মিশনের জন্য দান করেছেন তিনি। এছাড়াও তিনি যে সকল উপহারসামগ্রী পেয়েছিলেন সেগুলিকে নিলাম করে ৩.৪০ কোটি টাকা পাওয়া গিয়েছিল। এই টাকা তিনি নমামি গঙ্গে (Namami Gange) অভিযানে দান করেছিলেন।
https://twitter.com/ians_india/status/1301428580488863749?s=20
২০১৫ সালে সুরাটে নিজের পাওয়া উপহারসামগ্রী গুলিকে নিলামে তুলেছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকে মোট যে ৮.৩৫ কোটি টাকা পাওয়া গিয়েছে তা পুরোটাই নমামি গঙ্গে অভিযানে দান করেছেন প্রধানমন্ত্রী।
এছাড়াও গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের কার্যকাল শেষ হওয়ার পর তিনি গুজরাট সরকারের কর্মচারীদের কন্যা সন্তানের পড়াশোনার জন্য মোট ২১ লক্ষ টাকা দান করেছিলেন। দেশের কন্যা সন্তানদের এগিয়ে যাওয়ার জন্য তিনি বরাবরই উৎসাহ দিয়ে এসেছেন, তারই ফসল, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প। এছাড়াও মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যে উপহার পেয়েছেন সেগুলিও নিলামে তুলেছিলেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ তিনি কন্যা কেলাবনী ফান্ডে দান করেছিলেন যে ফান্ড কন্যা সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিয়ে থাকে। তাই একথা বলাই বাহুল্য, প্রধানমন্ত্রী নিজের জন্য কিছুই রাখেন না। যেখান থেকে যা উপহার পান সেগুলি নিলামে তুলে কোনো-না-কোনো ফান্ডে দান করে দেন। উপরের পরিসংখ্যান এই বক্তব্যকেই সমর্থন করছে।





