নিজের বইতে রাহুল গান্ধীর সমালোচনা করলেন আমেরিকার পূর্বাতন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি একটি নতুন বই প্রকাশিত হয়েছে। নাম “A Promised Land”। এই বইতে নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেছেন। সেখানেই তিনি তুলে ধরেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বেশ কয়েকটি দেশের নেতাদের চরিত্রগত বৈশিষ্ট্য। যার মধ্যে রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) স্থান পেয়েছেন।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে লেখা হয়েছে, বারাক ওবামা (Barack Obama) রাহুল গান্ধীর চরিত্রগত বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে লিখেছেন, “অনেকটা ছাত্রদের মত তিনি। তাঁর বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষকে মুগ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সমস্যা কাটিয়ে ওঠার ধৈর্য কম।” তিনি নাকি সোনিয়া পুত্র’র শিক্ষাগত যোগ্যতা কম বলেও উল্লেখ করেছেন।
রাহুল প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “এক ছাত্রের মত আচরণ তাঁর। পড়াশোনায় ফাঁকি নেই তাঁর। শিক্ষকের মন জয় করার চেষ্টায় মগ্ন। কিন্তু পারদর্শিতার অভাব রয়েছে। নেই সেই স্তরের যোগ্যতা, ধৈর্য্যের অভাবের জন্য লক্ষ্যেও পৌঁছাতে পারেন না। কিছু ক্ষেত্রে রাহুল সহজে নার্ভাস হয়ে পড়েন বা ভয় পেয়ে যান”। ২০১৭ সালে ভারত সফরে এসে রাহুলের সঙ্গে সাক্ষাতের পরই রাহুল সম্পর্কে এই ধারণার কথা লিখেছেন ওবামা।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সম্পর্কেও নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরেছেন ওবামা। লিখেছেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে রয়েছে সততা ও নিষ্ঠা। দু’-দু’বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বারাক ওবামা। হোয়াইট হাউসে কেটেছে তাঁর জীবনের আটটা বছর। সেই সময়, পরিস্থিতি, সমস্যা প্রত্যেকটি মুহূর্তকে এই বইতে তুলে ধরেছেন তিনি।
বলা ভালো এই বইতে আমেরিকার সর্বোচ্চ পদে থাকাকালীন অবস্থায় নিজের জীবনের অব্যক্ত কাহিনী ব্যক্ত করেছেন তিনি।





