জার্মানির প্রতিষ্ঠিত জুতো প্রস্তুতকারী সংস্থা Von Wellx উত্তর প্রদেশের আগ্রায় নিজেদের জুতো বানানোর নতুন ইউনিট শুরু করেছে। করোনা সংক্রমণের সময় থেকেই চীনে কাজ করা অনেক আন্তর্জাতিক সংস্থাই অন্য দেশে নিজেদের কারখানা গড়ার বিকল্প খুঁজছিল। আর এই ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থারই প্রধান পছন্দ ভারত।
ইতিমধ্যেই জার্মান কোম্পানি আগ্রা এয়ারপোর্ট প্রোমোশন ইন্ডাস্ট্রিয়াল পার্কে iatric industries group এর সাথে জুতো নির্মাণের কাজ শুরু করেছে। জার্মান কোম্পানির নতুন কারখানার ফলে দুই হাজার মানুষ নতুন করে জীবিকা খুঁজে পেয়েছে।
জানা গেছে, Von Wellx উত্তর প্রদেশে তিনটি প্রকল্পে ৩০০ কোটি টাকার বিনিয়োগ করবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ হাজার মানুষ প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে জীবিকা পাবে এবং এই কারখানা থেকে প্রতি বছর ৫০ লক্ষ জুতো উৎপাদন হবে। করোনা লকডাউনের পর উত্তর প্রদেশে একের পর এক বিনিয়োগ চলে আসছে। মাত্র পাঁচ মাসে অল্প সময়ে বিনিয়োগ প্রস্তাবিত হয়ে উৎপাদনও শুরু হয়ে গিয়েছে যোগীর রাজ্যে।
জার্মানির জুতো সংস্থার ১০ হাজার বর্গ মিটার এলাকায় ডিসেম্বর ২০২০ এর মধ্যে আরও একটি নতুন উৎপাদন কারখানা গড়ার সম্ভাবনা আছে। iatric industries group এর সিইও আশীষ জৈন বলেন, এই পরিযোজনায় বিভিন্ন প্রকারের ২৫ লক্ষ জুতো প্রতিবছর তৈরি করা হবে।





