কয়েকদিন আগেই গেল করবা চৌথ উৎসব। এদিন নিয়ম মতো, স্বামীর মঙ্গল কামনায় স্ত্রী সারাদিন নির্জলা উপবাস থেকে রাতে চাঁদের মুখ দেখার পরেই স্বামীর হাতে প্রথম জলপান করেন। হিন্দুদের মধ্যে এই নিয়ম প্রচলিত না থাকলেও অবাঙালিদের মধ্যে এই নিয়ম বিশেষভাবে প্রচলিত।
এই রীতি মেনে অনেক অভিনেত্রীই নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য করবা চৌথ ব্রত পালন করেছিলেন। সেইসব মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। অনেকেই স্বামীর সঙ্গে ছবি দিয়ে নিজেদের অনুরাগীদের করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকা থেকে বাদ যাননি অভিনেত্রী ঈশিতা দত্তও। অন্য সকলের মতোই স্বামী বৎসল শেঠের সঙ্গে ছবি দিয়ে নিজের ভক্তদের করবা চৌথের শুভেচ্ছা জানান তিনি।
তবে করবা চৌথের কোনও নিয়ম তাকে পালন করতে দেখা যায় নি। এই সংক্রান্ত কোনও ছবি পোস্ট করেননি অভিনেত্রী। আর এর থেকেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে জোর জল্পনা। নেটিজেনদের একাংশের মতে, অভিনেত্রী ঈশিতা অন্তঃসত্ত্বা। তিনি মা হতে চলেছেন। আবার কেউ কেউ লিখেছেন যে তিনি মা হতে চলেছেন বলেই নাকি করবা চৌথের উপোস করেন নি। তবে আবার অনেকেই ঈশিতার পোস্ট কড়া ছবিতে তাকেও পাল্টা করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন। তবে মা হওয়ার প্রসঙ্গে আপাতত কোনও মন্তব্যই করেননি অভিনেত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী তনুশ্রী দত্তের বোন হলেন ঈশিতা দত্ত। ২০১২ সালে একটি তামিল ছবি দিয়ে অভিনয় শুরু করলেও বলিউডে তিনি আত্মপ্রকাশ করেন ২০১৫-এর ‘দৃশ্যম’ ছবির মধ্যে দিয়ে। এছাড়াও, টেলিভিশনের পর্দাতেও ঈশিতা দত্ত এক পরিচিত মুখ। ২০১৭ সালে অভিনেতা বৎসল শেঠের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঈশিতা। স্বামীর সঙ্গে সোশ্যাল মিডিয়াতে হামেশাই কিছু না কিছু ছবি বা ভিডিও পোস্ট করতে থাকেন তিনি।





