ভারতের ধাক্কায় জোর হোঁচট খেল চীন। চীনা রঙিন টিভি আমদানিতে জারি নিষেধাজ্ঞা!

আত্মনির্ভর ভারত” গড়ার লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ সরকারের। চীনকে জোর ঝটকা দিল নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে রঙিন টিভির আমদানিতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ভারতের এই অভিনব পদক্ষেপে বড়সড় ক্ষতির মুখে চীন। বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় একটি বিজ্ঞপ্তিতে জানান, ‘রঙিন টিভি আমদানির নীতিতে সংশোধন করা হয়েছে। রঙিন টিভির আমদানি নীতি মুক্ত থেকে হটিয়ে নিষিদ্ধ শ্রেণীতে আনা হয়েছে।”

কোন সামগ্রীকে নিষিদ্ধ শ্রেণীতে রাখার মানে হল, সেই সামগ্রী আমদানি করার ব্যবসায়ীকে বাণিজ্য মন্ত্রালয়ের অধীনে থাকা বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় থেকে আমদানি লাইসেন্স হাসিল করতে হবে। বর্তমানে, চীন থেকে প্রচুর পরিমাণে রঙিন টিভি আমদানি করা হয়। আর ভারতে জিনপিংয়ের দেশই রঙিন টিভি সাপ্লাইয়ের সবথেকে বড় দেশ। চীনের পর ভিয়েতনাম, মালয়েশিয়া, হংকং, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আর জার্মানির মতো দেশ আছে।

গাল‌ওয়ান সংঘর্ষের পর ডেটা সুরক্ষার কারণ দেখিয়ে ভারত সরকার চীনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করেছিল। এরপর দুদিন আগেই ভারত আবারও চীনের ৪৭ টি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করে। এবং আরও ২৫৭ টি চীনের অ্যাপকে নিষিদ্ধ করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। ভারত সরকারের একের পর এক বিস্ফোরক পদক্ষেপে জোর ঝটকা খাচ্ছে বেজিং তা বলাই বাহুল্য। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে সম্পূর্ণ ব‍্যবসা বন্ধে চূড়ান্ত অর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন এবং তার স্বীকার‌ও করেছে তারা।

আরও অন্যান্য খবর