Bangladesh : ‘ইউনুস গ্যাং’ মিথ্যা রেফারেন্সে দখল নিয়েছিল কুর্সি? সেনাবাহিনীর তালিকা প্রকাশেই ফাঁস চাঞ্চল্যকর ষড়যন্ত্র!

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা যেন দিন দিন নতুন মাত্রা নিচ্ছে। কেউ বলছেন স্বৈরতন্ত্র, কেউ বলছেন গোপন সামরিক চাপ; আবার কেউ বলছেন গণতন্ত্রের ‘নতুন সূর্যোদয়’। কিন্তু এক শ্রেণির সাধারণ মানুষের প্রশ্ন, “আমরা যে ভোট দিলাম না, সরকার কেমন করে বসে আছে?” বাজারে, চায়ের দোকানে কিংবা অফিসের করিডরে—এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। আর এই উত্তেজনার মধ্যেই ফের একবার উত্তাল হয়েছে বাংলাদেশ।

নাম নেই, মুখ নেই—তবুও চলছে এক অদৃশ্য ‘খেলা’। জনসাধারণ ভোট না দিলেও, কে যেন কুর্সিতে বসে দেশ চালাচ্ছে। কেউ বলছে, অন্তর্বর্তীকালীন সরকার আসলে সামরিক বাহিনীর ছায়াতেই চলছে। আবার কেউ বলছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গণতন্ত্র আজ নির্বাসনে। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর অভিযোগ তুলে নতুন করে বিতর্কের ঝড় তুললেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

সজীবের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহম্মদ ইউনুসের শপথগ্রহণটাই বেআইনি। তাঁর বক্তব্য, শেখ হাসিনার সরকার পতনের ঠিক পরপরই একটি গভীর ষড়যন্ত্র করে ইউনুসকে গদিতে বসানো হয়। অথচ শপথ দেওয়ার জন্য যাঁর অনুমোদন লাগে, সেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ওই সময় ছিলেন সেনাবাহিনীর হেফাজতে! সম্প্রতি সেনাবাহিনীর প্রকাশ করা একটি তালিকা ঘিরেই সজীবের অভিযোগ, সেই সময়কার ‘পূর্ণাঙ্গ বেঞ্চ’-এর রেফারেন্স ছিল জাল। কারণ ওই বেঞ্চে অন্য কোনও বিচারপতির সই ছিল না এবং বিচারপতির বাসভবনে যাওয়ার যে খবর প্রচার হয়েছিল, সেটিও মিথ্যা ছিল বলে দাবি করছেন তিনি।

সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “এখন বোঝা যাচ্ছে কেন সেনাবাহিনী এত দেরিতে সেই তালিকা প্রকাশ করল। কারণ তারা চেয়েছিল জনগণের সামনে আসল সত্য প্রকাশ পাক।” তিনি আরও লেখেন, “এই তথাকথিত শপথ অনুষ্ঠানের কোনও ভিত্তি ছিল না। পূর্ণাঙ্গ বেঞ্চের নাম থাকলেও সই ছিল না। এবং এখন জানা যাচ্ছে, যাঁর সই দেখানো হয়েছে, সেই প্রধান বিচারপতিও ছিলেন সেনার হেফাজতে।” সজীবের বক্তব্য অনুযায়ী, সবটাই ছিল একটি সাজানো নাটক। ‘ইউনুস গ্যাং’ নকল সই করে এক ভুয়ো শপথের মাধ্যমে কুর্সি দখল করেছে।

আরও পড়ুনঃ Breaking : চোখ বুজে ওষুধ খাচ্ছেন? ওষুধেই বিপদ! রাজ্যের নির্দেশে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ১৩৭টি গুরুত্বপূর্ণ ওষুধ!

সজীব তাঁর ফেসবুক পোস্টে নিজেই সামনে আনেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেই তালিকাটি যুক্ত করেছেন, যেখানে দেখা যাচ্ছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এনায়েতুর রহিম সেনার হেফাজতে ছিলেন। এই তালিকার ভিত্তিতে সজীব বলেন, “ইউনুস সরকার সম্পূর্ণ বেআইনি। প্রধান বিচারপতির সই জাল করে তাকে শপথ করানো হয়েছে।” এই মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে চরম চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, তবে কি গত ১০ মাস ধরে যিনি বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে রয়েছেন, তিনি আদৌ আইনসিদ্ধভাবে শপথ নিয়েছিলেন? নাকি গোটা দেশ চলেছে এক বেআইনি ষড়যন্ত্রের ছায়ায়?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর