Astrology: ৭ জুনের পর হঠাৎ বদলে যাবে ভাগ্য! মঙ্গল-কেতুর ভয়ংকর যুগলবন্দিতে কোন ৫ রাশি পড়বে বিপদে?

২০২৫ সালের জুন মাসে মহাজাগতিক অঙ্কে তৈরি হচ্ছে এক বিশেষ গ্রহসংযোগ। ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহ, যেখানে আগেই অবস্থান করছে কেতু। দুই গ্রহের এই যুগলবন্দিকে বলা হয় ‘কুজ কেতু যোগ’। বৈদিক জ্যোতিষ মতে, এই যোগ বিশেষ প্রভাব ফেলবে মানব জীবনে। আগুন প্রকৃতির এই রাশি এবং দুটি শক্তিশালী গ্রহের সংমিশ্রণে পাঁচটি রাশির জাতকদের জন্য সময়টা হতে পারে বেশ কঠিন।

মেষ রাশি (Aries): মেষ রাশির পঞ্চম ঘরে এই ‘কুজ কেতু যোগ’ তৈরি হচ্ছে। যার ফলে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এবং টানাপোড়েন দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্যে চিন্তার কারণ হতে পারে। অফিসের পরিবেশ বিরূপ হতে পারে, সহকর্মীদের সহানুভূতি না পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরাও পাশে না থাকায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির চতুর্থ ঘরে তৈরি হচ্ছে এই সংযোগ। পরিবারে মতবিরোধ এবং অশান্তির সম্ভাবনা রয়েছে। মনের ভিতর অস্থিরতা কাজ করবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হৃদরোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জমি-বাড়ি নিয়ে আইনি সমস্যা তৈরি হতে পারে।

কর্কট রাশি (Cancer): দ্বিতীয় ঘরে এই সংযোগ কর্কট রাশির জন্য আর্থিক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে। বিনিয়োগ করলে তা আটকে যেতে পারে। কথাবার্তায় রুক্ষতা এসে যেতে পারে, ফলে সম্মানহানির আশঙ্কা। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

সিংহ রাশি (Leo): মঙ্গল ও কেতুর এই সংমিশ্রণ ঘটছে সিংহ রাশির প্রথম ঘরে। রাগের মাত্রা বাড়বে, ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বাড়বে। বৈবাহিক জীবনে দূরত্ব এবং বিচ্ছেদের আশঙ্কা রয়েছে। কাজের জায়গায় অপমান ও মানসিক চাপ ভোগ করতে হতে পারে। জীবনে ভারসাম্য বজায় রাখতে হলে আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন।

আরও পড়ুনঃ Bangladesh : ‘ইউনুস গ্যাং’ মিথ্যা রেফারেন্সে দখল নিয়েছিল কুর্সি? সেনাবাহিনীর তালিকা প্রকাশেই ফাঁস চাঞ্চল্যকর ষড়যন্ত্র!

বৃশ্চিক রাশি (Scorpio): দশম ঘরে এই যোগ পেশাগত জীবনে চাপ সৃষ্টি করবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। কাজের জায়গায় চ্যালেঞ্জ বাড়বে। সহকর্মীদের থেকে সাহায্য মিলবে না বললেই চলে। তবে নিজের প্রচেষ্টায় উন্নতি সম্ভব। পরিশ্রমই এই সময়ের মূল মন্ত্র হতে চলেছে।

৭ জুন থেকে শুরু হতে চলেছে এই বিশেষ গ্রহসংযোগ। মেষ, বৃষ, কর্কট, সিংহ এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা হতে চলেছে সতর্কতার। আবেগ বা হঠাৎ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। ধৈর্য ধরুন, বিবেচনার সঙ্গে পদক্ষেপ নিন। সতর্ক থাকলে অনেক বিপদই এড়ানো সম্ভব।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles