বেপরোয়া নেপাল! নো ম্যানস ল্যান্ডে ৩৬০ ডিগ্রি সিসিটিভি ক্যামেরা! সীমান্তের বিতর্কিত এলাকায় হেলিপ্যাড!

ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ততর করতে আদাজল খেয়ে লেগেছে কেপি ওলির সরকার। চীনের পর ক্রমে নেপালের সঙ্গে বাড়ছে ভারতের সীমান্ত উত্তেজনা। বারবার বিভিন্ন কারণে সীমান্তে চলেছে নেপালের উৎপাত। এবার বিহারের পশ্চিম চম্পারন জেলার অধিকর্তা জানিয়েছেন দুই দেশের মধ্যে বিতর্কিত স্থানে হেলিপ্যাড বানাচ্ছে এই অবাধ‍্য পড়শি রাষ্ট্র। বাল্মিকী টাইগার রিজার্ভ লাগোয়া স্থানে তৈরি করা হচ্ছে।

এছাড়াও উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে নেপালি প্রশাসন নো ম্যানস ল্যান্ডে ৩৬০ ডিগ্রি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে বলে অভিযোগ। গত কিছু মাস ধরেই নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে নেমেছে, যবে থেকে ভারতের অংশ নিজেদের বলে ম্যাপ প্রকাশ করেছে নেপাল। নিজের গদি বাঁচাতে, ভারত বিরোধী নীতি নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

বিহারে হেলিপ্যাড প্রসঙ্গে সশস্ত্র সীমা বলের অফিসার রাজেন্দ্র ভরদ্বাজ জানিয়েছেন কয়েকদিন আগেই নির্মাণ কাজ শুরু হয়েছে। পশ্চিম চম্পারন জেলার সদর বেটিয়া থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এই হেলিপ্যাড স্থিত, থারি বর্ডার আউটপোস্টের থেকে একটু দূরে।

অন্যদিকে উত্তরাখণ্ডের চম্পাবতে শক্তিশালী সিসিটিভি ক্যামেরা বসিয়েছে যেখান থেকে ভারতের ওপর নজরদারি করা যাবে। এই নিয়ে আপত্তি জানিয়েছে স্থানীয় প্রশাসন। চম্পাবতের জেলাশাসক সুরেন্দ্র নারায়ণ পাণ্ডে বলেন যে নেপালি প্রশাসনের সঙ্গে আলোচনাতেও এই কথা তুলে ধরা হয়েছে।

তবে নেপালের দাবি ওই ক্যামেরা নাকি শুধুমাত্র তাঁদের দিকের কাজকর্মের ওপর নজরদারি করার জন্য। কিন্তু তখন ভারতীয় শিবির দাবি করে তাহলে এমনি সিসিটিভি বসান, ৩৬০ ডিগ্রি কেন‌ও? এই প্রশ্নের অবশ্য সদুত্তর দিতে পারেনি নেপাল।

RELATED Articles

Leave a Comment