ভারতে কিছু হলেই পাকিস্তানের মাটিতে হুলস্থুল পড়ে যায়। আযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো হওয়ার পর থেকেই লাফাচ্ছে পাকিস্তান। রাম মন্দির নির্মাণের কাজ শুরুর আগে সমালোচনা করেছিলেন পাক প্রশাসন। বলা হয়েছিল, ভারত তাঁদের ধর্মনিরপেক্ষতা হারাল। হিন্দু রাষ্ট্রে পরিণত করার কাজ শুরু হয়েছে।
অযোধ্যায় প্রধানমন্ত্রীর হাতে বুধবার ভূমি পুজো সম্পন্ন হয়েছে। সব ঠিকঠাক থাকলে সোমবার থেকে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। তবে পাকিস্তানের এই টিপ্পনীকে ছেড়ে কথা বলেনি ভারত। ভারতীয় ভূ-খন্ডের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর জন্য পাকিস্তানকে কথা শুনিয়ে রাখল ভারত।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের তরফে পাকিস্তানকে সাফ জানানো হয়েছে, পাক সরকার যেনও সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার কোনওরকম চেষ্টা না করে। কারণ মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে আদালতের নির্দেশ মেনে। তা ছাড়া এটা ভারতের নিজস্ব ব্যাপার। সেখানে পড়শি দেশের কোনওরকম দখলদারি সহ্য করা হবে না বলেও জানানো হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ”সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া দেশের থেকে এমন কথা কাঙ্খিত। তবে ভারতের সব ব্যাপারে পাকিস্তানের দখলদারি বরদাস্ত করা হবে না। পাকিস্তান নিজের দেশের সংখ্যালঘু সংম্প্রদায়ের দুরাবস্থার দিকে তাকাক। সেটা না করে পাকিস্তান কেন রাম মন্দির নির্মাণের ইস্যুতে নাক গলাচ্ছে আমাদের জানা নেই। আমাদের কী করা উচিত সেটা কিন্তু সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া দেশের থেকে শিখব না।”
পাকিস্তানে ভারতে ঘটা কোনও ঘটনাই অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। বুধবার রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন ইমরান খানের সরকারের রেল মন্ত্রী শেখ রশিদ ‘রাম মন্দির’ নিয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি সেখানে হঠাৎ করেই ভারতের সরকারের সমালোচনা শুরু করেন। ওই মন্ত্রীর কথায় ভারত এখন রাম নগর হয়ে গিয়েছে। ভারতে আর সেকুলারিজম বলে কিছু নেই। এর আগে রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর রশিদ বলেছিলেন, ভারতে এখন হিন্দু্ত্ববাদী শক্তি মাথা চাড়া দিয়েছে। এই দেশে আর ধর্মনিরপেক্ষকতা নেই। তখন ভারত জবাব না দিলেও এবার কড়া ধমক দেওয়া হয়েছে ইসলামাবাদকে।





