প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সূত্রের খবর অনুযায়ী, ত্রিপুরার আগরতলায় গিয়েছেন তিনি। এমন আবহে এবার ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হাই অ্যালার্ট। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। জানা গিয়েছে, বিএসএফের ডিজি আসছেন কলকাতায়।
শেখ হাসিনা ভারতে এসেছেন ফলে তাঁর যাবতীয় নিরাপত্তার দায়িত্ব এই মুহূর্তে বিএসএফের হাতে। ভারতীয় সেনা তো রয়েছেই, তবে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফ-কে। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে বলে খবর। কলকাতা থেকে ডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, শেখ হাসিনার পরিজনরাও আসছেন ভারতে। তাঁর পরিজনরা ভারতে প্রবেশের পর যাতে কোনও সমস্যায় না পড়েন সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফকে। কোনও আন্দোলনকারী যাতে ভারতে প্রবেশ করে তাদের উপর কোনও সমস্যা তৈরি না করতে পারে, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফকে।
https://twitter.com/ANI/status/1820397062502203720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1820397062502203720%7Ctwgr%5Eea687d6d33cdf59bbccae38ba5e304904d89a380%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fin-the-view-of-law-and-order-situation-in-bangladesh-bsf-issues-high-alert-along-the-india-bangladesh-border-1104793.html
শেষ পাওয়া খবর অনুযায়ী, আগরতলা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন শেখ হাসিনা।






