‘ও ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতে আমি ওর থেকে বেশি জনপ্রিয়’, প্রতিপক্ষকে সাফ জানালেন ট্রাম্প

সামনেই মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচন হবে। আর তার মধ্যেই দুই প্রতিপক্ষের লড়াই একদম জমে ক্ষির। একদিকে রয়েছে ডেমোক্র্যাট আর অপরদিকে রিপাবলিকান। একে ওপরের বিরুদ্ধে এখন তাঁরা এমন মনোভাব পোষণ করছেন যেন তাদের নিজেদের নির্বাচনে জেতাটা সহজ হয়ে যায়। আর এই নির্বাচনে ভারতীয়দের সমর্থন পেতে নিজেকে আরও একবার ‘ভারতবন্ধু’ বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একদিকে ট্রাম্প যেমন নিজেকে ভারতের বন্ধু বলে দাবি করে নির্বাচনে ভারতের সমর্থন পাওয়ার আশা করছেন অন্যদিকে ডেমোক্র্যাট শিবিরে থাকা ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস-এর থেকে তিনি ভারতের বেশি আপন বলেও কমলাকে চ্যালেঞ্জ করছেন।

আগামী নির্বাচনে ট্রাম্প-মাইককে টক্কর দিতে রাজনীতির ময়দানে নামছেন জো বিডেন-কমলা হ্যারিস জুটি। আর কমলা হ্যারিসের নাম এখন ভারতেও কম বেশি সবাই জানেন। কারণ আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো দক্ষিণ এশীয়জাত অ-শ্বেতাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে নাম লিখিয়েছেন।

দক্ষিণ ভারতের মেয়ে কমলার প্রতি ভারতীয়দের যে একটা আলাদাই আবেগ থাকবে তা বলার অপেক্ষা রাখেনা। আর আমেরিকার বুকে দাঁড়িয়ে যখন কোনো ভারতীয় নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছেন তখন তাঁর জন্য ভারতীয়দের উচ্ছ্বাস যে একটু বেশিই থাকবে সেটাই স্বাভাবিক। আর এই নিয়ে বেশ গরম রয়েছে সোশ্যাল মিডিয়া। কমলার আত্মীয়রা চেন্নাইয়ের বেসান্ত নগরে কমলার মায়ের পরিবারের বহুদিন আগেকার কিছু ছবি টুইটারে শেয়ার করা মাত্রই তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি তাঁর পরিবারের আশা যে একজন ভারতীয়ই পরের মার্কিন ভাইস প্রেসিডেন্ট-এর পদ অলংকৃত করবেন।

অন্যদিকে ভারতের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও। তাঁর দাবি “ডেমোক্র্যাট শিবিরের কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত হলেও ওঁর চেয়ে অনেক বেশি ভারতীয় সমর্থক আমার আছে।”

আর মার্কিন প্রেসিডেন্টের এই দাবি কিন্তু একদম নস্যাৎ করারও উপায় নেই। কারণ হিউস্টনে ‘হাউডি মোদি’ থেকে মোহালির ‘নমস্তে ট্রাম্প’। এমনকি করোনার আবহেও দু’দেশের মধ্যে সখ্যতার সম্পর্ক চোখে পড়ার মতো। অবশ্য মাঝে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে একটু সমস্যা হয়েছিল সেসব এখন মিটে গেছে। পাশাপাশি আমেরিকাতেও মোদী কিন্তু বেশ জনপ্রিয়। তাই আগামী নির্বাচনে ভারতের সমর্থন পেতে ভারতের পরম বন্ধু বলে নিজেকে দাবি করছেন ট্রাম্প।

RELATED Articles

Leave a Comment