গড়িয়ায় এক ব্যবসায়ীর রহস্য মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যাই করেছেন। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে বিষের শিশিও। পরিবারের দাবি আর্থিক অনটনের চলতেই এই আত্মহত্যা।
বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। আজ সকালে গড়িয়া মোড়ের ঠিক কাছেই এক নির্মীয়মান আবাসনের নিচ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুন্দর হালদার। গড়িয়া মোড়ের কাছেই তাঁর একটি পানের দোকান ছিল। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি।
পাশাপাশি বাড়ি ভাড়ার টাকা মেটানোর চিন্তাও ছিল। আর সেইসব কিছু থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি, এমনটাই সন্দেহ করা হচ্ছে।






