ভারতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা নাকি আকাশছোঁয়া। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও জনপ্রিয়। এমনটাই দাবীও পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর।
তাঁর কথায়, “ইমরান খান ভারতে অত্যন্ত জনপ্রিয়। যদি আজই তিনি দিল্লিতে একটি জনসভা করেন, তবে সেখানে মোদীর জনসভার থেকেও বেশি ভিড় হবে”। এমনকি তিনি এই ভিডিওতে এও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই ভারত ও পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়েছে।
পাক মন্ত্রীর এই ভিডিওতে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি। এই ভিডিও নিয়ে নানান নেটিজেনরা নানান মন্তব্যও করেছেন।
https://twitter.com/nailainayat/status/1451957374261006348?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1451957374261006348%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fpak-pm-imran-khans-rally-in-delhi-will-be-bigger-than-pm-narendra-modis-pakistan-minister-makes-bizarre-claim%2F
বলে রাখি, ফাওয়াদ ভারতে ইমরানের জনপ্রিয়তার কথা বললেও খোদ পাকিস্তানের মাটিতেই ক্রমশ ইমরানের জনপ্রিয়তা কমছে বলে খবর। সম্প্রতি ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নাকি নানান দেশের রাষ্ট্রনেতাদের থেকে পাওয়া নানান মূল্যবান উপহার বিক্রি করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হল একটি অতি মূল্যবান ঘড়ি, যার মূল্য প্রায় ১০ লক্ষ ডলার।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা তথা পিএমএল(এন)-এর ভাইস প্রেসিডেন্ট মারিয়াম নওয়াজও ইমরানের বিরুদ্ধে তোপ দেগেছেন । পাক প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে মারিয়াম বলেন, ”অন্য দেশের থেকে পাওয়া উপহার সব বিক্রি করে দিয়েছেন ইমরান খান। কী করে একজন মানুষ এমন অসংবেদনশীল, মূক, বধির ও অন্ধ হতে পারেন”?
এদিকে আবার পাকিস্তানের বিরোধী জোট পিডিএম অর্থাৎ ‘পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট’-এর প্রেসিডেন্ট মৌলানা ফজলুর রহমানও এই গোটা বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে তোপ দেগেছেন।






