সম্প্রতি পাকিস্তানের নতুন মানচিত্র প্রকাশ করেছে ইমরান খান সরকার। নেপালের ন্যায় তারাও ভারতের বেশকিছু এলাকা নিজেদের করে নিয়েছে। যেমন সমগ্র কাশ্মীর, গুজরাটের জুনাগড় পাকিস্তান মানচিত্রে স্থান পেয়েছে। সে যাই হোক এবার মানচিত্র বিকৃতি প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তীব্র কটাক্ষ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। মানচিত্র নিয়ে পাকিস্তানের পদক্ষেপকে হাস্যকর আখ্যা দিয়েছেন তিনি।
https://twitter.com/RehamKhan1/status/1290649723167223809?s=20
পাক সরকারের প্রকাশ করা নয়া মানচিত্রে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং পশ্চিম গুজরাতের কিছু এলাকাকে পাকিস্তানের ভূখণ্ডে দেখানো হয়েছে। এই নতুন মানচিত্র নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাক প্রধান ইমরান খান। এ বার কটাক্ষ এলো ইমরানের প্রাক্তন স্ত্রী রেহামের কাছ থেকে। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, “ওঁরা কাশ্মীরে এসেই থেমে যান কেন! আমি তো দিল্লিটাও চাই।” তাঁর কটাক্ষ, পাকিস্তান মানচিত্রে শুধু কাশ্মীর, লাদাখকে অন্তর্ভুক্ত করে থামল কেন, দিল্লিও দাবি করতে পারত।
সাল ২০১৫ তে বেশ ঘটা করেই সাংবাদিক রেহামের সঙ্গে বিয়ে হয়েছিল প্রাক্তন পাক তারকা ক্রিকেকারের। কিন্তু তার স্থায়িত্ব ছিল মোটে ১০ মাস। বিচ্ছেদের কারণ হিসেবে রেহাম জানিয়েছিলেন, ইমরানের পরিবার রক্ষণশীল। তারা চাননি রেহাম বাড়ির বাইরে বার হোন। পাক প্রধানমন্ত্রীর পরিজনের ইচ্ছে ছিল রেহাম যেন ঘর-সংসার করেন। কিন্তু তা মেনে নেননি তিনি। ইমরানের সঙ্গত্যাগ করেন। পরবর্তী সময় যেখানে যখন সুযোগ পেয়েছেন, তখনই ইমরানের সমালোচনা করতে ছাড়েননি তাঁর প্রাক্তন স্ত্রী। এ বার সেই তালিকায় যুক্ত হল পাকিস্তানের নতুন মানচিত্রও।






