India Pakistan War : যুদ্ধ মানেই ভারতের জয়, বারবার কাঁদতে হয়েছে পাকিস্তানকে সীমান্তে!

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ফের উত্তপ্ত উপমহাদেশ। এই হামলার পিছনে পাকিস্তানের যোগ থাকার প্রমাণ মেলায় উদ্বেগ আরও বেড়েছে। ভারতের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এর মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভারত তাদের দেশে যে কোনও সময় হামলা চালাতে পারে। পরিস্থিতি এতটাই জটিল যে সাধারণ মানুষের মধ্যেও একটাই প্রশ্ন— সত্যিই কি ফের ভারত-পাকিস্তান যুদ্ধ হতে চলেছে?

সাম্প্রতিক ঘটনাগুলির জেরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা অনেককে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অতীতে। ১৯৪৭ থেকে শুরু করে ১৯৯৯— একাধিকবার দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে। তবে বারবার এক প্রশ্ন উঠে এসেছে— পাকিস্তান কি একটাও যুদ্ধ জিততে পেরেছে? ভারতের সামরিক দক্ষতা ও কৌশলের কাছে তারা কতটা টিকে থাকতে পেরেছে? বর্তমান উত্তেজনার প্রেক্ষিতে এই প্রশ্নগুলো নতুন করে মাথাচাড়া দিয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয় ১৯৪৭ সালের অক্টোবর মাসে, কাশ্মীর নিয়ে। পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী কাশ্মীরে আক্রমণ করে বসে। তবে ভারত দ্রুত সেনা পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ শেষ হয় ১৯৪৯ সালের জানুয়ারিতে। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও ভারত কাশ্মীরের অধিকাংশ অংশ নিজের নিয়ন্ত্রণে রাখে। পাকিস্তানের হাতে পড়ে গিলগিট-বাল্টিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর (POK)। তখন থেকেই পরিষ্কার হয়ে যায়, ভারতের সঙ্গে সমানে সমান টক্কর দেওয়া পাকিস্তানের পক্ষে সহজ নয়।

১৯৬৫ সালের দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ শুরু করে পাকিস্তান। ৫ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সংঘর্ষে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে যায়। যুদ্ধ শেষ হয় রাষ্ট্রসংঘের চাপে এবং তাসখন্দ চুক্তির মাধ্যমে। যুদ্ধের ফলাফল ভারতের সামরিক মর্যাদাকে আন্তর্জাতিক মহলে আরও জোরদার করে তোলে। এরপর ১৯৭১ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়। ১৩ দিনেই পাকিস্তান সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়। ভারতীয় সেনার সাহায্যে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশে রূপ নেয়। পাকিস্তানের ৯৩ হাজার সৈন্য ঢাকায় আত্মসমর্পণ করে। এটাই ছিল ভারতের সবচেয়ে বড় সামরিক সাফল্য।

আরও পড়ুনঃ Pahalgam attack : কাশ্মীরে রক্তগঙ্গা বইয়ে নিঃসংশয় পাকিস্তান! রাষ্ট্রসঙ্ঘে প্রশ্নবানে বিদ্ধ, লস্করের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলতেই নারাজ!

১৯৯৯ সালে ফের পাকিস্তান যুদ্ধ বাধায়। কার্গিল পর্বতমালার কিছু অঞ্চল দখলের চেষ্টা করে তাদের সেনা। কিন্তু ভারতীয় সেনার ‘অপারেশন বিজয়’-এর মাধ্যমে একে একে সব দখলকৃত অঞ্চল ফিরিয়ে নেওয়া হয়। প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধ শেষ হয় ২৬ জুলাই, যেটি আজ ‘কার্গিল বিজয় দিবস’ হিসেবে পালন করা হয়। প্রত্যেকবারই ভারতের সঙ্গে যুদ্ধে পরাজয় হয়েছে পাকিস্তানের। তাই এবার যদি যুদ্ধ হয়, অতীত পর্যালোচনা করলে উত্তর একটাই— যতবার লড়েছে, ততবারই হেরেছে পাকিস্তান। প্রশ্ন একটাই থেকে যায়— এবার কতদিন টিকবে তারা?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles