ব্যাক টু ব্যাক ভারতীয় ধাক্কায় বিপর্যস্ত চীনা বাজার। অ্যাপে নিষেধাজ্ঞা, পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আর ভারতীয় এই নিষেধাজ্ঞার জেরে টালমাটাল চীনা অর্থনীতি। শোনা আগেই গিয়েছিল এবার সিদ্ধান্ত নিয়েই ফেলল কেন্দ্র। রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশনের আমদানির ওপর নিষিদ্ধ জারি করল মোদী সরকার (Modi)। একইসঙ্গে এই নির্দেশ সত্বর লাগু করতে বলেছে কেন্দ্র। স্প্লিট আর উইন্ডো, দুই ধরনের রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশন চীন থেকে আর ভারতে আসবে না বলে জানানো হয়েছে।
মনে করা হচ্ছে কেন্দ্রের মোদী সরকারের এই সিদ্ধান্তে এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশন গুলো লাভের মুখ দেখতে পাবে। ‘আত্মনির্ভর ভারত’ অভিযান অনুযায়ী দেশের বাতানুকূল যন্ত্রের উৎপাদনকে আত্মনির্ভর বানানোর জন্য সাহায্য করা হবে। একই সঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশনে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত সরকার অনেকদিন ধরেই মাথায় রেখেছিল। কারণ এর থেকে ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়, যেটা পরিবেশের জন্য খুবই বিপজ্জনক।
ভারত গত তিন বছরে ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ কোটি টাকার রুম এয়ার কন্ডিশন আমদানি করেছে। ঠিক এত টাকারই এসি উৎপাদনে নির্মিত উপদান গুলোর আমদানি করা হয়েছে। এই এপ্রিল জুলাই মাসে ১৫৮.৮৭ মিলিয়ন ডলারের এসি আমদানি করা হয়েছিল। সেই আমদানিতে চীন আর থাইল্যান্ডের অংশিদারিত্ব ছিল ৯৭ শতাংশ।
এতদিন রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশনের আমদানিতে ছাড় ছিল। কিন্তু বাণিজ্য মন্ত্রালয়ের অধীনে ডায়াক্রোট জেনারেল ফর ট্রেড রেফ্রিজারেন্টস-সহ এয়ার কন্ডিশন আমদানিতে সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। আর ভারতীয় এই সিদ্ধান্তে যে জোর ক্ষতির মুখে পরতে চলেছে চীন তা বলা বাহুল্য!
Government bans import of air conditioners with refrigerantshttps://t.co/sVguU7qt8H pic.twitter.com/WFu0Iam2LR
— Hindustan Times (@htTweets) October 16, 2020





