ঠিক কতটা অসুস্থ ছত্রধর? ৪ বার আদালতে গরহাজির, চিঠি দিয়ে বিস্তারে জানতে তৎপর হল NIA

ছত্রধর মাহাতোর অসুস্থতা সংক্রান্ত তথ্য বিস্তারে চেয়ে ঝাড়াগ্রামের CMOH-কে চিঠি পাঠালো NIA। শুক্রবার ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে বেশ কয়েকটি তথ্য জানতে চেয়েছেন NIA-র গোয়েন্দারা। কি জানতে চেয়েছেন তাঁরা? প্রধানত তিনটি প্রশ্নের জবাব জানতে চাওয়া হয়েছে। এক, ঝাড়গ্রাম হাসপাতালের কোন চিকিৎসক ছত্রধরকে দেখেছিলেন।দুই, ছত্রধরের করোনা পজিটিভ রিপোর্টটি ওই হাসপাতাল থেকেই দেওয়া হয়েছে কি না। তিন, ছত্রধরের সঙ্গে কোন মোবাইল নম্বরে যোগাযোগ করেছেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখযোগ্য আদালতের তলবের পরেও ৪ বার গরহাজির ছিলেন তৃণমূল নেতা ছত্রধর মাহাতো (Chhatradhar Mahato)। তিনি নাকি অসুস্থ। আর তাই এবার তার অসুস্থতা নিয়ে বিস্তারে জানতে এবার তৎপর হল NIA। শুক্রবার ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তথ্য দিয়ে বেশ কয়েকটি তথ্য জানতে চেয়েছেন NIA-র গোয়েন্দারা। সিপিএম কর্মী খুনের মামলায় গত মাসে আদালতে হাজিরা দিতে কলকাতায় এসেও শেষ পর্যন্ত আদালতকক্ষে ঢোকেননি ছত্রধর। অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে আদালতে করোনা পজিটিভ রিপোর্ট পেশ করেন তাঁর আইনজীবী। যা নিয়েই মূলত সন্দিহান NIA-র গোয়েন্দারা।

RELATED Articles