ভারত-চীন (India-China) উত্তেজনা প্রশমিত হওয়ার নাম গন্ধ নেই। উল্টে ক্রমে বাড়ছে! মাত্র
গত ২০ দিনেই তিনবার গুলি চলেছে দুই পড়শি দেশের সীমান্তে (line of actual control)। এমন ঘটনা নাকি গত ৪২ বছরে ঘটেনি। আর যার ফলে লাদাখের (Ladakh) বিভিন্ন জায়গায় সেনা ঘাঁটি মজবুত করা হচ্ছে। জানা যাচ্ছে সীমান্ত পাহারা এবার শীতকালের প্রচন্ড ঠান্ডাতেও পূর্ব লাদাখে সেনা পাহারায় থাকবে। আর তার জন্য এখন থেকেই ওই সমস্ত স্থানে পৌঁছাতে শুরু করেছে শীত বস্ত্র, খাদ্যদ্রব্য সহ অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস। ইতিমধ্যে চিনুক হেলিকপ্টারে করে ইতিমধ্যে খাবার-দাবার ও প্রয়োজনীয় জিনিস সেনা শিবিরে পৌঁছতে শুরু করেছে। শীতের আগেই প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে রাখতে চাইছে সেনা।
এমনকী গত কয়েকদিনে ফরোয়ার্ড লোকেশনে (Forward location) সেনা সংখ্যাও বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, ভারতকে কার্গিল যুদ্ধ জেতানো বোফোর্স কামান নিয়ে যাওয়া হবে ফরোয়ার্ড লোকেশনে। এই কামান লো এবং হাই এঙ্গেল থেকে ফায়ারিং করতে পারে। ১৯৮০ সাল বোফোর্স কামান ভারতীয় সেনার হাতে ওঠে। তার পর ১৯৯৯ কার্গিল যুদ্ধে এই কামান দারুণ কার্যকরী বলে প্রমাণিত হয়। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে এই কামান একাই একশো হয়ে উঠেছিল।
একইসঙ্গে জানা যাচ্ছে প্যাংগং সো হ্রদের (Pangong toso leke) দক্ষিণ প্রান্ত দিয়ে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা করেছে ড্রাগনরা। ভারতীয় সেনার কড়া নজরে বারবারই ব্যর্থ হচ্ছে চীনারা। কিন্তু ফের তারা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তার জন্যই ফরওয়ার্ড লোকেশনের সেনা বাড়ানো হচ্ছে।





