সেবা সপ্তাহে হাওড়া জেনারেল হাসপাতালের রোগীদের খাওয়ালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং

আজ নরেন্দ্র মোদীর ৭০ তম জন্ম দিবস। সেই উপলক্ষে বিজেপির তরফ থেকে পালন করা হচ্ছে সেবা সপ্তাহ। সেবা সপ্তাহে আজ হাওড়া সদর সাংগঠনিক জেলায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং এর উদ্যোগে হাওড়া জেনারেল হাসপাতালের রোগীদের খাদ্য দ্রব্য বিতরণী অনুষ্ঠান পালন করা হলো।

সেবা সপ্তাহে হাওড়া জেনারেল হাসপাতালের রোগীদের খাওয়ালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং

এই দিন সকালে সঞ্জয় সিং এর উদ্যোগে বিজেপির অন্যান্য নেতাকর্মীরা হাসপাতলে বেডে থাকা রোগীদের কাছে খাবারের প্যাকেট তুলে দেন। এছাড়াও যেসকল শিশু রোগী রয়েছে দুপুরবেলা বসিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয় বিজেপির তরফ থেকে। গোটা ঘটনাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে করোনা সংক্রান্ত নির্ধারিত সুরক্ষা বিধি মেনে।

সেবা সপ্তাহে হাওড়া জেনারেল হাসপাতালের রোগীদের খাওয়ালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং

সঞ্জয় সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিবস উপলক্ষে যে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে সেই সেবা সপ্তাহেই হাওড়া জেনারেল হাসপাতালের রোগীদের একটু অন্যরকম আনন্দ দেওয়ার জন্য আজ মহালয়ার দিনে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজেপির এই মানবিক রূপ দেখতে পেয়ে রোগীরা যারপরনাই খুশি। তারা দুহাত তুলে আশীর্বাদ করছেন নরেন্দ্র মোদীকে। এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সঞ্জয় সিং এর উদ্যোগে।

RELATED Articles

Leave a Comment