ভারতীয় উপমহাদেশে এবার ইসলামক স্টেট -খোরাসন (ISIL-K) এর দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী শাহিব-আল-মুহাজির। আর এবার তারাই জেহাদের বিষ ছড়াতে তৈরি ভারতে। একটি রিপোর্ট প্রকাশ করে এমনতর সতর্কবার্তাই দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সেই রিপোর্টে তিনি জানিয়েছেন, ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে শাহিব মুহাজিরের। প্রসঙ্গত উল্লেখ্য, আগে এই জঙ্গি নেতার সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সক্রিয় ইসলামিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের যোগাযোগ ছিল। বর্তমানে আইএস-কে’র নেতা হয়েই ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার উপর নজর রাখছে সে বলে জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের তরফে।
একই সঙ্গে ওই রিপোর্টে আরও জানানো হয়েছে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হাজার দু’য়েক আইএস-কে জঙ্গি রয়েছে। সেখানেই তাদের প্রশিক্ষণ চলছে। যে কোনও সময় তারা ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতে হামলা চালাতে পারে। জঙ্গি সংগঠনটির শক্তি নিয়ে মহাসচিবের রিপোর্টে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় জমি খুইয়ে এখন অনেকটাই কোণঠাসা এখন তারা। শক্তি যে খুব কমে গেছে তা নয়। তাদের হালকা ভাবে নেওয়া উচিত হবে না। গত মে মাসে কাবুলের হাসপাতালে হামলা, আগস্টে জালালাবাদের কারাগারে হামলা, কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা ও নানগরহার প্রদেশে আফগান সাংবাদিককে খুনের দায় স্বীকার করেছে ইসলামক স্টেট -খোরাসন। ফলে সংগঠনটি যে আরও নাশকতামূলক ঘটনা ঘটাতে সক্ষম তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।






