ভারত ও মার্কিন মুলুকের সমস্ত বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তাঁর এই উষ্ণ শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিত মার্কিন মুলুকের প্রবাসী বাঙালিরা। সমস্ত বাঙালিকে সস্ত্রীক নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। শুধু তাই-ই নয়, বাঙালি ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষকেও নববর্ষের শুভেচ্ছা জানালেন জো বাইডেন।
টুইটারে তিনি লেখেন, “আমি এবং ফার্স্ট লেডি জিল দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেই সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছি যারা নববর্ষ, বৈশাখি, সংক্রান্তি, পালন করছেন”। এদিন শুধু বাংলা নববর্ষই নয়, অন্যান্য সম্প্রদায়েরও নববর্ষ পালন হয়। সে কথা মাথায় রেখেই রাষ্ট্রপতি লেখেন, “শুভ বাংলা, কম্বোডিয়ান, লাও, মায়ানমারি, নেপালি, সিংহলি, তামিল, থাই, ও বিষ্ণু নববর্ষ”।
Joe Biden, wish, greet, Bengali New Year, U.S. Bengali community, tweet, cheers up

আরও পড়ুন- ‘সুপার ৩০’-র আনন্দ কুমারের হাত ধরেই এবার আইআইটি যাবে দলিত পড়ুয়ারা, মিলল সরকারী অনুমতি
তাঁর এই উষ্ণ শুভেচ্ছা পেয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত মার্কিন মুলুকের প্রবাসী বাঙালিরা। গত বছর করোনার ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তারা নববর্ষ পালন করতে পারেননি। কিন্তু এই বছর টিকা আসার ফলে ও মহামারীর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার ফলে এই বছর ছোটো করে হলেও নববর্ষ পালন করবেন সেখানকার প্রবাসী বাঙালিরা।





