BREAKING: ঘরে-বাইরে প্রবল চাপ! কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করতে পারেন নেপালের প্রধানমন্ত্রী

ঘরের ভেতরেই প্রবল চাপ। আর কিছুক্ষণের মধ্যেই হয়ত পদত্যাগ করবেন নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি। চীনের সঙ্গে যোগসাজশের অভিযোগে দিনকয়েক ধরেই রীতিমত বিধ্বস্ত নেপালের প্রধানমন্ত্রী। তাঁর ইস্তফার দাবিতে সরব হয়েছেন তাঁর দলের নেতারাই। এছাড়া ভারতের উত্তরাখণ্ডের তিনটি অংশকে সম্প্রতি নেপালের মানচিত্রে স্থান করিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছেন অলি। যে ঘটনায় তীব্র ক্ষুব্ধ হয়েছে ভারত। আর ভারতকে ক্ষেপিয়ে তোলার জন্য অলিকে রীতিমতো দোষারোপ করছেন নেপালের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। যার জেরে আর কিছুক্ষণের মধ্যেই পদত্যাগপত্র জমা দিতে পারেন অলি।

রবিবার নেপাল কমিউনিস্ট পার্টির কো-চেয়ার পুষ্পা কমল দহল প্রচন্দ ও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে বৈঠকে করেছেন। তবে জানা গিয়েছে এই বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও সোমবার আবার বৈঠক হওয়ার কথা আছে তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রবিবার সন্ধ্যাতেই প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন অলি।

হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে নেপাল। এমনকি উত্তরাখণ্ডের তিনটি জায়গা নিজেদের মানচিত্র স্থান করিয়ে নতুন মানচিত্র প্রকাশ করান প্রধানমন্ত্রী। এরইমধ্যে ৩রা জুলাই নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে দেখা করেন সেই দেশে চীনের রাষ্ট্রদূত।

একের পর এক ভারত বিরোধী মন্তব্য, ভারতের ভূখণ্ড নিজেদের ভূখণ্ড বলে দাবি করা, চীনের সঙ্গে আঁতাতের প্রমাণ, সব মিলিয়ে রীতিমত কোনঠাসা হয়ে পড়েছেন অলি। আবার সম্প্রতি জানা গিয়েছে যে নেপালের ৩৩ হেক্টর জমি নিজের বলে দাবি করেছে চীন।

এখন অলি বুঝতে পারছেন যে ভারতের বিরোধিতা করে চীনের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে তাকে কী খেসারত দিতে হচ্ছে। যদিও ভারতকে কাঠগড়ায় তোলা সমস্ত রকমের চেষ্টায় তিনি করে যাচ্ছেন। কিন্তু তাঁর এই প্রচেষ্টা যে সফল হচ্ছে না তা তাঁর আগাম পদত্যাগের মধ্যে দিয়েই প্রমাণিত হতে চলেছে।

আরও অন্যান্য খবর