বোঝো কান্ড! লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, ৭ বছরের জন্য জেলে গেলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্রী

জেলে গিয়েছিলেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীও। তাতে তার পিছনে ছিল সৎ উদ্দেশ্য। ‌ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে নেমে ছিলেন তিনি। আর তাই বহুবার হাজতবাস করতে হয় তাঁকে।

আর এবার জেলে গেলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিস লতা রামগোবিন। ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা (দক্ষিণ আফ্রিকার ৬.২ মিলিয়ন র‍্যান্ড) আর্থিক জালিয়াতির অভিযোগে সাত বছরের জেলের সাজা হয়েছে তাঁর বলে জানা গেছে।

গান্ধীজির দ্বিতীয় ছেলে মনিলাল গান্ধীর মেয়ে এলা গান্ধীর মেয়ে আশিস লতা রামগোবিন। এলা গান্ধী দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সমাজকর্মী এবং প্রাক্তন সাংসদ।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আজ থেকে ছয় বছর আগে ২০১৫ সালে এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর থেকে ভুয়ো কাগজপত্র দেখিয়ে ওই টাকা হাতিয়েছিলেন লতা।

এই টাকা নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন আর্থিক সঙ্কটে রয়েছেন তাই ভারত থেকে আনানো সুতির কাপড় বন্দর থেকে কয়েক কোটি টাকা দিয়ে ছাড়াতে হবে তাঁকে। আর সেই কারণেই প্রয়োজন এই টাকা। এই কথা জানতে পেরে আশিস লতাকে সাহায্য করেন এস আর মহারাজ। ওই কাপড় বিক্রির পর পরবর্তীতে নিজের লাভের অংশ থেকে ভাগ দেবেন বলেও মহারাজকে প্রতিশ্রুতি দেন লতা । কিন্তু গান্ধীজীর প্রপৌত্রীকে টাকা পাঠানোর পর উক্ত ব্যক্তি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তাঁর কাছে যা কাগজপত্র রয়েছে সব ভুয়ো।

এরপরই বাপুজির প্রপৌত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তিনি। সেই মামলায় অভিযুক্ত হয়ে সাত বছরের সশ্রম কারাদন্ডের সাজা দেওয়া হল ৫৬ বছর বয়সি লতাকে।

RELATED Articles