২০০ জনেরও বেশি বাংলার মানুষ আটকে আফগানিস্তানে, তাদের ফেরানোর উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী

আফগানিস্তানে আটকে রয়েছেন বাংলার ২০০ জনেরও বেশি মানুষ। এ নিয়ে এবার বিদেশ মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আফগানিস্তানের কার্শিয়াং, দার্জিলিং ও তরাইয়ের বেশ কয়েকজন আটকে রয়েছেন। তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য বিদেশ মন্ত্রককে চিঠি দেওয়া হবে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর তরফে। প্রায় ২০০ জনেরও বেশি বাংলার মানুষ আফগানিস্তানে আটকে রয়েছে বলে খবর।

আরও পড়ুন- বোরখা বাধ্যতামূলক নয়, তবে হিজাব পরতেই হবে আফগান মহিলাদের, ‘সুর নরম’ তালিবানদের

গত রবিবার কাবুল দখল করে নেয় তালিবানরা। এরপর থেকেই আফগানিস্তান চলে গিয়েছে তালিবানদের আয়ত্তে। সে দেশের বাসিন্দারা দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। বিদেশীরাও আফগানিস্তান ছাড়ার চেষ্টা চালাচ্ছেন দ্রুত। এরই মধ্যে খবর মিলেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষ আফগানিস্তানে আটকে রয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, নাগেরবাজারেরেক মোটিভেশনাল স্পিকারের স্ত্রী আটকে রয়েছেন আফগানিস্তানে। আটকে পড়েছেন উত্তর ২৪ পরগণা, জলপাইগুড়ি, কার্শিয়াং-এর নানান বাসিন্দা। এদিকে সে দেশে অরাজকতার কারণে অধিকাংশ পরিবারই আটকে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আর বাণিজ্যিক উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আরও বেশি সমস্যার সৃষ্টি হয়েছে।

এরইমধ্যে বেশ কয়েকজন ভারতীয়কে ফিরিয়ে এনেছে কেন্দ্র সরকার। বেশ রোমহর্ষক কায়দাতেই ভারতীয় বায়ুসেনার বিমানে তাঁদের দেশে ফেরানো আনা হয়েছে। এরপর গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- আফগানিস্তানে শুরু অন্ধকারময় যুগ, বিনোদন পার্কে আগুন লাগিয়ে দিল তালিবানরা

এদিনের এই বৈঠকে ছিলেন উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরবর্তীতে নানান ভারতীয়দের আফগানিস্তান সুরক্ষিতভাবে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কী কী পদক্ষেপ নেওয়া দরকার, তা জানান মোদী।

RELATED Articles