উচিৎ শিক্ষা পেয়েছে চীন। ভারতীয় সেনার শক্তি ও সাহস‌’ই দেশের ভরসা! মন্তব্য বিজেপি নেতার!

সোমবার রাতে লাদাখ সীমান্তে যে ঘটনা চীন ঘটিয়েছে, ভারত তার যোগ্য জবাব দিয়েছে। দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে ভারতীয় সেনার এক কম্যান্ডিং অফিসার ও ২ জন জওয়ান শহিদ হয়েছেন (বক্তব্য রাখার সময়), মন্তব্য করেছেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন।

ক্রমে উত্তপ্ত পরিস্থিতি স্থিতিশীল হচ্ছিল। সীমান্ত থেকে চলছিল সেনা প্রত্যাহার। এর‌ই মাঝে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের গাল‌ওয়ান উপত‍্যকা। ভারত-চীন সেনা সংঘর্ষে পরবর্তীতে নিহত হন মোট ২০ ভারতীয় জ‌ওয়ান! ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে বিবৃতি জারি করে জানান হয় গালওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে ডি এক্সেলেশন প্রক্রিয়া চলাকালীনই দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই পক্ষের সেনাই হতাহত হয়েছে। চীনে ৪৩ জন সেনা আহত ও নিহত হ‌ওয়ার খবর মিলেছে।

সূত্রের খবর, সীমান্ত উত্তাপ নিয়ে দুই দেশের মধ্যেই বৈঠক চলছে। আর সেই বৈঠকের সূত্র ধরেই সেনা গালওয়ান উপত্যকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে সেনা সরাচ্ছিল ভারত। কিন্তু সেনা সরাতে ইচ্ছে ছিলনা চীনের। পাল্টা ভারতীয় সেনাদের উত্যক্ত করার জন্য পাথর ছুঁড়ছিল তাঁরা বলেও অভিযোগ। এই ঘটনার পরই দুই দেশের সেনা বাহিনী হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

সীমান্ত বিবাদকে কেন্দ্র করেই কূটনৈতিক স্তরে কথা চলছিল দুই দেশের। এই ঘটনা এবার সেই আলোচনায় অন্তরায় হয় কিনা তা সময় বলবে।

RELATED Articles

Leave a Comment