ভারতই চীনের রাজনৈতিক যুদ্ধবিগ্রহের প্রধান লক্ষ্য, নতুন বইয়ের মাধ্যমে ফাঁস দিল্লির বিরুদ্ধে করা বেজিং-এর নানান কৌশল

কেরি কে গারশেনেকের লেখা নতুন বইয়ের মাধ্যমে ভারতের বিরুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টির বিভিন্ন দুষ্ট কৌশল ফাঁস হল। বইটির নাম “পলিটিকাল ওয়ারফেয়ারঃ স্ট্র্যাটেজি ফোর কমব্যাটিং চায়না’স প্ল্যান টু উইন উইথআউট ফাইটিং”। এই বইয়ের মাধ্যমে পরিষ্কার যে চীন কমিউনিস্ট পার্টির প্রধান লক্ষ্য একমাত্র ভারতই।

এই বইতে এও বলা হয়েছে যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতকে যদি চীন নিজের প্রতিযোগী হিসেবে মনে করে, তাহলে নিউ দিল্লির বিরুদ্ধে চীনের এই ষড়যন্ত্র বজায় থাকবে। এই বইয়ের মাধ্যমে এও আলোকপাত করা হয়েছে যে চীন যে সমস্ত দেশগুলিকে নিজের বিরোধী বলে মনে করেছে, তাদের বিরুদ্ধেও সীমাহীন যুদ্ধবিগ্রহ নীতি অনুসরণ করেছে। বইটিতে এও বলা হয়েছে যে, চীনের কমিউনিস্ট পার্টি ভারতকে দুর্বল করার উদ্দেশ্যে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবে। এই কারণে দরকারে বিদেশী এনজিওকে টাকা দেওয়া থেকে শুরু করে নানান ঝামেল্র সৃষ্টি করা যেমন বেঙ্গালুরুতে  তাইওয়ান উৎপাদন কেন্দ্রে বিদ্রোহ করা, এমন যে কোনও কাজ করতে চীন প্রস্তুত।

চীন কমিউনিস্ট পার্টি নানান অর্থনৈতিক যুদ্ধ, সন্ত্রাসবাদ, গুপ্তচর বৃত্তি, বলপূর্বক অন্তর্ধান, গণমাধ্যম যুদ্ধ, হুমকি, ইত্যাদি রাজনৈতিক যুদ্ধবিগ্রহ কৌশল প্রয়োগ করে যে কোনও রাষ্ট্রের বিরুদ্ধে আঘাত হানতে পারে। এই বইটিতে চীনকে আধিপত্যবাদী, সম্প্রসারনবাদী, হাইপার-জাতীয়তাবাদী, ফ্যাসিবাদী, নৃশংসভাবে দমনকারী, ও নিজেদের বিরোধীদের উপর চাপ প্রয়োগ করা একটি রাষ্ট্র হিসেবেও দাবী করা হয়েছে। যে কৌশলগুলি চীন অবলম্বন করে থাকে, তার মধ্যে একটি হল দেশের যে কোনও একজন বিলিয়নের মধ্যে ভয়কে জাগ্রত করে সেন্সরশিপ প্রয়োগ করা।

RELATED Articles