আফগানিস্তানে কর্মরত ভারতীয়রাই টার্গেট পাকিস্তানের! সতর্ক করে সংসদে জানাল কেন্দ্রীয় সরকার!

অত্যন্ত দুশ্চিন্তার কথা শোনাল কেন্দ্র (Central Government)। আফগানিস্তানের কাবুল-সহ একাধিক প্রদেশে উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত ভারতীয়রাই (Indians) টার্গেট এখন পাকিস্তানের বলে সংসদে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। গত ১২ বছর ধরে তাদের উপরে হামলা কিংবা অপহরণের মতো চক্রান্ত করে চলেছে ইসলামাবাদ (Islamabad)। ২০১৯-এর সেপ্টেম্বর থেকে আফগানিস্তানে কর্মরত চার ভারতীয়কে জঙ্গি হিসেবেও চিহ্নিত করতে চেয়েছিল পাকিস্তান।

কিন্তু প্রচেষ্টা বিফলে যায় পাকিস্তানের। রাষ্ট্রপুঞ্জে (United Nations) নাকচ হয় আবেদন। গতকাল অর্থাৎ সোমবার লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এমন তথ্যই প্রকাশ করেছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ (V.Muraleedharan)।

তাঁর কথায়, ‘‘পাকিস্তান নানাভাবে আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের উত্যক্ত করার চেষ্টা করেছে। গত ১২ বছরে সে দেশে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকা বহু ভারতীয়দের উপরে হামলা কিংবা অপহরণের চেষ্টা হয়েছে।’’ একইসঙ্গে তিনি এও জানান শুধুমাত্র ভারতীয়রাই নয়, ভারতীয় দূতাবাসগুলিও পাকিস্তানের নিশানার মধ্যে পড়ে।

তবে আফগানিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন তাঁদের আন্তরিক প্রচেষ্টায় বহু ভারতীয়কে বন্দিত্ব থেকে উদ্ধার করাও সম্ভব হয়েছে বলে জানান বিদেশ প্রতিমন্ত্রী। জঙ্গি ক্রিয়াকলাপে মদত দেওয়ার অভিযোগে গত বছর ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ পাকিস্তানকে ‘ধূসর তালিকা’য় পাঠিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

২০১৮ সালের মে মাসে আফগানিস্তানে অপহরণ করা হয়েছিল সাতজন ভারতীয়কে। সম্প্রতি কাতারে আফগান সরকার ও তালিবানদের মধ্যে সন্ধি আলোচনার পরে সেই ভারতীয়দের মুক্তি দেওয়া হয়েছে। এদিন পাকিস্তানকে একহাত নিয়ে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গি হামলার নিন্দা হয়েছে বিশ্বজুড়ে। বহু দেশই ঘোষণা করেছে, তারা জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য পাকিস্তানকে তাদের ভূখণ্ড কোনওভাবেই ব্যবহার করতে দেবে না।

জঙ্গি ক্রিয়াকলাপে মদত দেওয়ার অভিযোগে গত বছর ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ পাকিস্তানকে ‘ধূসর তালিকা’য় পাঠিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, ভারতের বিরুদ্ধে নাশকতা চালানো ও পাকিস্তানের আশ্রয়ে থাকা জঙ্গি সংগঠনগুলিকে নিষিদ্ধ করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

RELATED Articles

Leave a Comment