ভারতীয় হামলার ভয়েই, ধরা পড়া পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়েছিল পাকিস্তান! সত্যি প্রকাশ্যে আনলেন পাকিস্তানি সংসদ!

২০১৯ সালে পাকিস্তানে আটক এক ভারতীয় পাইলট-এর মুক্তির জন্য প্রার্থনা করেছিল ১৩০ কোটির ভারতবর্ষ। জম্মু-কাশ্মীরের হওয়া পুলওয়ামা হামলার পরপরই ভারত-পাক সীমান্তে ঘটে ভারতীয় বায়ুসেনার (Indian air Force) বালাকোট এয়ার স্ট্রাইক (balakot air strike)। আর এই ঘটনার ঠিক পরেই ভারত এবং পাকিস্তানের বায়ু সেনা বিভাগের মধ্যে লড়াই চলাকালীন ভারতীয় বায়ুসেনা বিভাগের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (Abhinandan Vartman) দুর্ঘটনাবশত পাক সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যান।

এরপর তিন দিন তাকে পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে থাকতে হয়। তীব্র জেরার সঙ্গে চলে অত্যাচার‌ও। তৈরি হয়েছে চরম যুদ্ধের অবস্থাও। কিন্তু অভিনন্দনের চরম মানসিক দৃঢ়তা ও বুদ্ধির জেরেই কেটে যায় প্রতিকূল পরিস্থিতি। অবশেষে পাক প্রশাসনের তরফ থেকে শান্তি এবং সৌজন্যের বার্তা দিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয় অভিনন্দন বর্তমানকে। তবে এবার অভিনন্দন বর্তমানকে ছাড়ার পিছনের আসল কারণ প্রকাশ্যে আনলেন পাকিস্তানের বিরোধী সাংসদ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ নেতা আয়াজ সাদিক(Ayaz Sadiq)।

জানালেন, বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর তিন দিনের মাথায় অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার পেছনে পাক প্রশাসনের ভয় কাজ করে ছিল। দাবি করে তিনি জানিয়েছেন অভিনন্দন বর্তমানকে হেফাজতে নেওয়ার পর পাক বিদেশ মন্ত্রী মাহমুদ কুরেশি স্বীকার করেছিলেন, তাকে মুক্তি দেওয়া না হলে ভারতের তরফ থেকে পাল্টা আক্রমণ চালানো হতে পারে। পাকিস্তানের বিরোধী সাংসদের কথায়, অভিনন্দনকে হেফাজতে নেওয়ার পর জরুরী বৈঠক ডেকেছিলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী মাহমুদ কুরেশি। পাক প্রধানমন্ত্রী ইমরান খান অবশ্য সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। তবে পাক সেনা প্রধান সেদিন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সকলের কাছে অভিনন্দনকে ছেড়ে দেওয়ার আবেদন করেন বিদেশ মন্ত্রী। তিনি এও বলেছিলেন, ভারতীয় উইং কমান্ডারকে ছাড়া না হলে সেদিনই রাত ন’টা নাগাদ পাকিস্তানের উপর আক্রমণ চালাবে ভারত। অর্থাৎ সত্যি ঘটনা হলো চাপের মুখে পড়ে ভারতীয় ভয়েই অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত পাঠায় পাকিস্তান।

RELATED Articles