‘কাঁটা লাগা’ গানটির কথা মনে আছে নিশ্চয় সকলের? নব্বই-এর দশকের ছেলেমেয়েদের কাছে এই গানটি বিশেষভাবে জনপ্রিয়। ভারতে মিউজিক ভিডিও চল যখন থেকে বেশী মাত্রায় গুরুত্ব পেতে শুরু করে, সেই সময় এই গানটি চূড়ান্ত হিট করেছিল। দেখতে দেখতে প্রায় ১৭ বছর বয়স হল এই গানের। কিন্তু তবুও এখনও কিছু তরুণ-তরুণীদের কাছে এই গানের চাহিদা রয়েছে। এই গানের মুখ্য চরিত্র শেফালী জারীওয়ালা, তিনি সে সময় দাঁড়িয়ে যেরকম আকর্ষণীয় ও সুন্দরী ছিলেন, এখনও তেমনই রয়ে গেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে যেন কোনও পরিবর্তন আসেনি। বরং দিনদিন তিনি যেন আরও বেশী আকর্ষণীয় হয়ে উঠেছেন। সম্প্রতি গায়ক মিকা সিং-এর সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল তাকে।
শেফালীর সঙ্গে মিকা সিং-এর উষ্ণ ছবি সামনে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মিকার সঙ্গে শেফালীর বন্ধুত্ব অনেকদিনের। অনেকবার একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা। কিন্তু সুযোগ হয়ে উঠেনি। কিন্তু এবার মনে হচ্ছে তাদের সেই পরিকল্পনা সত্যি হতে চলেছে।
বেশ কিছুদিন ধরেই মিকা নিজের সোশ্যাল মিডিয়াতে শেফালী জারীওয়ালার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু উষ্ণ ছবি পোস্ট করছেন। যা দেখে মনে করা হচ্ছে যে দুজনে হয়ত নিশ্চয় কোনও নতুন গানের শুটিং করছেন। তাদের সেই ছবি পোস্ট হতেই তা নেটদুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। অনেকের মতে, এই দুই তারকার মধ্যে হয়ত নতুন কোনও সম্পর্ক তৈরি হয়েছে। আবার অনেকে মনে করছেন যে ছবিগুলো কোন গানের শুটিং-এর দৃশ্য।
শেফালীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে মিকা ক্যাপশন দেন, “আমার বন্ধু আমাকে ছুরি দিয়ে হত্যা করবে না। আমি তোমার সুন্দর হাসিতেই মারা গিয়েছি”। ক্যাপশন থেকেই বোঝা যাচ্ছে যে মিকা শেফালীর সৌন্দর্যে মজেছেন। এবার এই জুটি দর্শকদের জন্য নতুন কী উপহার নিয়ে আসেন, এখন তাই-ই দেখার।





