শিখ ও নাগা জঙ্গিদের ভারতের বিরুদ্ধে ব্যবহার করে পাকিস্তান, গোপন তথ্য ফাঁস পাক সাংবাদিকের

ভারতের উপর হওয়া জঙ্গি আক্রমণ ও দেশদ্রোহী কার্যকলাপে যে পাকিস্তানের মদত রয়েছে, তা বেশ স্পষ্ট। কিন্তু পাক সরকার তা একেবারেই মানতে নারাজ। কিন্তু এবার নিজের দেশেরই জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুললেন এক সাংবাদিক। গোপন তথ্য ফাঁস করে তিনি বলেন যে শিখ ও নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদীদের ভারতের বিরুদ্ধেই ব্যবহার করে এই দেশের ক্ষতিসাধন করে পাকিস্তান।

গতকাল পাকিস্তানে সম্প্রচারিত হওয়া একটি টেলিভিশন শো ‘অফ দ্য রেকর্ড’-এ উপস্থিত ছিলেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিগত মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ও ইমরান খানের বিরোধী দলের নেতা মিফতাহ্‌ ইসমাইল। এই শো-এর আলোচ্য বিষয় ছিল বালুচিস্তানের কয়লা খনিতে শ্রমিকদের হত্যালীলা। এই বিষয়ে ফের একবার ভারতকে কটাক্ষ করে ফাওয়াদ চৌধুরী বলেন বালুচিস্তান কাণ্ডে ভারত ক্রমশ হস্তক্ষেপ করে চলেছে।

এইসময় তাঁকে থামিয়া সাংবাদিক কাশিফ আব্বাসি ও মিফতাহ্‌ ইসমাইল বলেন যে কীভাবে ইমরান সরকার নিজের দেশ ও প্রতিবেশি দেশ ভারতের উপর নানান জঙ্গি কারজকলাপ চালাচ্ছে। মিফতাহ্‌ বলেন যে আসল সমস্যা তাদের সরকারের। তাঁর দাবী, মোদী সরকার বা ভারতের উপর দোষারোপ করার আগে ইমরান সরকারের নিজের ত্রুটি উপর কাজ করা উচিত। এরপর ওই সাংবাদিক বলেন যে শিখ জঙ্গি ও নকশালদের ভারতে নানান জঙ্গি কার্যকলাপ করার জন্য মদত দেয় পাকিস্তান।

প্রসঙ্গত, পাকিস্তান সবসময়ই ভারতের বিরুদ্ধে নানান জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয়েছে। সে কাশ্মীর ইস্যু হোক বা সিএএ বা পাঞ্জাবের কৃষকদের আন্দোলন, সব ক্ষেত্রেই ভারতের বিরোধিতা করে এসেছে পাকিস্তান। ফাওয়াদ চৌধুরী এর আগে যদিও স্বীকার করেছিলেন যে পুলওয়ামা হামলায় পাকিস্তানের মদত রয়েছে। তিনি আবার রানা আয়ুবের একটি টুইট রিটুইট করে বলেন যে পাঞ্জাবের কৃষকদের বিষয়ে দিল্লি সরকার কোনও কথা শুনছে না। ইমরান খানের মন্ত্রকও বিজেপি সরকারকে দোষারোপ করে বলেন যে পাঞ্জাবের কৃষকের জন্য ভারত সরকার কোনও দায়িত্ব নেয়নি।

আরও অন্যান্য খবর