JP Nadda Bengal visit: পদ্ম ফোটানোর শপথ নিয়ে ফের কাল রাজ্যে নাড্ডা! জেনে নিন তাঁর সম্পূর্ণ সফরসূচী

সামনেই বাংলায় বিধানসভা ভোট। বাংলায় পদ্ম ফোটাতে প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি নেতারা। পদ্মের শিকারকে আরও শক্ত করতে বাংলায় নিত্য আসা যাওয়া লেগে রয়েছে বিজেপি হাইকমান্ডের।গত কয়েকমাস ধরে যে হারে রাজ্যে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত শুরু হয়েছে, সেই রকম মরিয়া লড়াই আগে কোনওদিন চোখে পড়েনি বলে উল্লেখ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই মাসেই রাজ্যে আসার কথা বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র।

প্রসঙ্গত কাল অর্থাৎ ৯ই জানুয়ারি একদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতির।

রাজ্যের পশ্চিম বর্ধমানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। রয়েছে রোড শো, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি।

বিগত মাসে অর্থাৎ ২০২০ ডিসেম্বরে তাঁর শেষবার বাংলা সফরকে ঘিরে তীব্র উত্তেজনা, বিতর্কের সৃষ্টি হয় বাংলায়। সেইবার তিনি দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে সভা করতে গিয়েছিলেন। সেই সময় তৃণমূলীদের হাতে আক্রান্ত হয় তাঁর কনভয়।

বিজেপির দাবি করে জানিয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়-সহ দলের আরও অনেক নেতা‌‌ও সেইবার আক্রান্ত হয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে বাংলায় গণতন্ত্র নেই। বাংলার আইনশৃঙ্ঘলা নিয়েও প্রশ্ন তুলেছিল বিজেপি। সেই সঙ্গে দলের একাংশ ৩৫৬ ধারার চালু নিয়ে সুর চড়িয়েছিল।

চলুন এবার দেখে নেয়া যাক নতুন বছরের প্রথম মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতির এক দিনের সফরসূচি-

কাল অর্থাৎ শনিবার এগারোটা নাগাদ তিনি প্রথমে আসবেন অন্ডালে, কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। সেখান থেকে চলে যাবে রাধা গোবিন্দ মন্দিরে। সেখানে পূজা দেবেন। এরপর তিনি যাবেন জগদানন্দপুর। সেখানে তিনি এক সভায় অংশগ্রহণ করবেন। তারপর যাবেন কৃষক সুরক্ষা গ্রাম সভায়। এর পরের কর্মসূচি জগদানন্দপুর গ্রামের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করবেন। তারপর বিজেপির চাণক্য অমিত শাহের ঐতিহ্য মেনেই মধ্যাহ্নভোজন সারবেন একটি কৃষক পরিবারে।

এরপর সড়কপথে নাড্ডা যাবেন কাটোয়া হেলিপ্যাডে। সেখান হেলিকপ্টারে তিনি যাবেন বর্ধমান। এরপর যাবেন  বিজেপি জেলা অফিসে।,  এরপর তিনি যাবেন সর্বমঙ্গলা মন্দিরে। সর্বমঙ্গলা মন্দির থেকে তিনি পৌঁছবেন বর্ধমান ক্লক টাওয়ারে। সেখানে তার রোড শো শুরু হবে বলে ঠিক রয়েছে। তাঁর রোড শো শেষ হবে লর্ড কার্জন গেটের কাছে।

অতঃপর তাঁর যাওয়ার কথা রয়েছে  সিনক্লেয়ার রিসর্টে। সেখান থেকেই বিকেলে সাংবাদিক বৈঠক করবেন। এবং তারপর সিনক্লেয়ার রিসর্টে কোর গ্রুপের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে সিনক্লেয়ার রিসর্ট থেকে তিনি সোজা চলে যাবেন কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। সেখান থেকেই একদিনের বঙ্গ সফর শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন নাড্ডা।

 

RELATED Articles