গোটা বিশ্বে হাজার হাজার মানুষ কিডনির সমস্যায় ভুগছেন। মানবদেহের এই অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ অনেকেরই নষ্ট হয়ে যায়। লক্ষাধিক টাকা খরচ কমলেও স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে তারা ফিরে আসতে পারে না। এই রকমই এক পরিস্থিতির মধ্যে দাড়িয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল এই ঘটনা। যা শুনে চমকে যাবেন আপনিও।
অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সংস্থা দ্য সানের রিপোর্ট অনুযায়ী বিশ্বে এই প্রথম মানবদেহে শুকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।নিউইয়র্ক সিটির এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথ মেডিকেল সেন্টারের সার্জনরা
এই আশ্চর্য ঘটনাকে সত্যি করেছেন। প্রাথমিকভাবে রোগী এখন সুস্থ আছে।
বিশেষজ্ঞ দলের অন্যতম প্রধান ডাক্তার ডা: রবার্ট মন্টগোমেরি আশ্চর্য এই সার্জারি সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে জানান
ব্রেন ডেড হওয়া এক রোগীর শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। ব্রেন ডেড হলেও রোগীর হার্ট এবং অন্য অঙ্গ এখনও কাজ করছে। রোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে অনুমতি নেওয়ার পরেই এই বিশেষ সার্জারি করা হয়।
প্রাথমিক পর্যবেক্ষন করার পর দেখা যাচ্ছে আশ্চর্যজনকভাবে রোগীর শরীরে স্বাভাবিক ভাবেই শুকরের কিডনি কাজ করছে। এখনো পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা রোগীর মধ্যে দেখা যায়নি। তিনি আরো জানান কিডনি বিকল হওয়ার পর রোগীর ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক ছিল না। কিন্তু শূকরের কিডনি প্রতিস্থাপনের পর দেখা যাচ্ছে, সেই ক্রিয়েটিনিন স্তর আবার স্বাভাবিক হয়ে গিয়েছে।
সারাবিশ্বে যেভাবে প্রত্যেকদিন বহু মানুষ অঙ্গ-প্রত্যঙ্গের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে তারমধ্যে আশ্চর্য এই ঘটনা ঘটালেন তারা দীর্ঘদিন ধরে শূকরের কিডনি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর সকল প্রতিস্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তবে প্রতিস্থাপনের আগে অবশ্যই জিনের কিছু পরিবর্তন করা হয়েছে রোগ প্রতিরোধক বিষয়টি নজর রাখার জন্য। আশ্চর্য এই ঘটনার ফলে স্বাস্থ্যবিজ্ঞান আমূল পরিবর্তন ঘটবে আশা করছেন বৈজ্ঞানিকরা।





