বাংলা ধারাবাহিকে প্রায় প্রত্যেক দিনই দর্শকরা নিয়ম করে চোখ রাখেন। পছন্দের ধারাবাহিক গুলি দেখতে সকলেই ভালোবাসেন আর দর্শকদের ভালোবাসার ওপরেই নির্ভর করে টি আর পি। তবে উৎসবের মরশুম থাকায় টি আর পি কিছুটা হলেও কম।
এসপ্তাহেও এখনও ১৫+ টিআরপি তালিকা প্রকাশিত হয়নি, তবে ২+ তালিকা সামনে আসার পর চিত্রটি পরিষ্কার হয়েছে। স্বাভাবিকভাবেই পূজার প্রভাব গিয়ে পড়েছে ধারাবাহিকের ওপর। কমবেশি সব ধারাবাহিকের রেটিং কমে গেছে। এত দিন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই একাই রাজ্যপাট চালাচ্ছিল। তার রেটিং ছিল ১০ ওপরে।
কিন্তু এবারে ১০ নীচে নেমে গেলেও শীর্ষ স্থান ধরে রেখেছে তারা।৯.৬ টিআরপি নিয়ে শীর্ষ স্থান দখলে রয়েছে মিঠাইয়ের। কিন্তু এই একটানা
শীর্ষ স্থান থেকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে আসছে যমুনা ঢাকি।৮.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।তিন নম্বরে থাকল ‘উমা’, চতুর্থ স্থানে ‘রানি রাসমণি’ এবং পঞ্চম স্থানে ‘অপরাজিতা অপু’।
শুরুতে আশা জাগালেও সর্বজয়া এই মুহূর্তে ষষ্ঠ স্থানে আছে।শন-সৃজলা জুটির ‘মন ফাগুন প্রথম পাঁচ থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। স্বাভাবিক হতাশ অনুগামীরা।
জি বাংলার তুলনায় অনেকটা পিছিয়ে স্টার জলসা। ৬.১ রেটিং নিয়ে সপ্তম স্থানে ইন্দ্রাশিস-মানালি অভিনীত ধারাবাহিক ধুলোকনা।তৃণা ও কৌশিকের খড়কুটো ক্রমশই পিছিয়ে গিয়েছে। দেখেনিন তালিকা –
মিঠাই- ৯.৬ (প্রথম)
যমুনা ঢাকি- ৮.১ (দ্বিতীয়)
উমা- ৭.৪ (তৃতীয়)
রানি রাসমণি- ৭.৩ (চতুর্থ)
অপরাজিতা অপু- ৭.২ (পঞ্চম)
সর্বজয়া- ৬.৫ (ষষ্ঠ)
ধুলোকণা- ৬.২ (সপ্তম)
মন ফাগুন- ৬.১ (অষ্টম)
খড়কুটো- ৫.৯ (নবম)
কৃষ্ণকলি- ৫.৭ (দশম)





