“পুজোর উদ্বোধন করিনি, একজন সচেতন মুসলমান হিসেবে আমি এই কাজ কখনোই করবো না, ওখানে যাওয়াটাই আমার ভুল হয়ে গিয়েছিল” গতকাল একটি ভিডিওতে এই কথাগুলোই শোনা গিয়েছিল বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের (shakib Al Hasan) মুখে।
Shakib insulted Hindu religion by apologizing for visiting Kali puja festival in Kolkata. Hindus won't go to kill him for hurting their religious feelings. How come he is so proud of a religion which asks believers to kill people in the name of religion?
— taslima nasreen (@taslimanasreen) November 17, 2020
কালীপুজোর (Kali Puja) দিন কলকাতায় এসে প্রদীপ জ্বালিয়ে কালীপুজো উদ্বোধন (inauguration) করেছিলেন তিনি। আর তারপরেই কোপে পড়তে হয় বাংলাদেশী মৌলবাদীর ফেসবুকীয় খুনের হুমকির। আর তারপরই চাপের কাছে নতিস্বীকার করে সাকিব আল হাসান ক্ষমা চেয়ে নেন নিজের ইউটিউব চ্যানেলে। সেখানে ভিডিও পোস্ট করে সবাইকে তাঁকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।
It's not uncommon for Muslims to go to Puja fest in B'desh. Shakib didn't need to say that he's a proud Muslim,he won't go to puja fest,his religion is above other religions.He is protected,the terrorist was arrested.Famous people are so selfish,they compromise with evil forces.
— taslima nasreen (@taslimanasreen) November 17, 2020
আর তাঁর এই ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ থেকে দীর্ঘদিন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ট্যুইট করে বলেছেন, সাকিবের ক্ষমা চাওয়া উচিত হয়নি। ক্ষমা চেয়ে নিয়ে তিনি হিন্দু ধর্মের অপমান করলেন বলে অভিমত জানিয়ে তসলিমা লিখেছেন, ‘ও ক্ষমা চাওয়ার ফলে ইসলামপন্থীরা চাঙ্গা হবে, হিন্দুদের প্রতি সহানুভূতি প্রকাশ করা বা পুজো মন্ডপে যাওয়া মুসলিমদের হত্যার সাহস পেয়ে যাবে।’
Hundreds of thousands of Islamists took to the streets in B'adesh for demanding my execution by hanging&set a price on my head for criticizing Islam,Govt filed a case against me for committing blasphemy. But I didn't apologize. A lone man threatened Sakib &Sakib apologised!Shame.
— taslima nasreen (@taslimanasreen) November 17, 2020
প্রসঙ্গত উল্লেখযোগ্য, বৃহস্পতিবার সাকিব কলকাতায় এসেছিলেন কাঁকুড়গাছিতে তৃণমূল নেতা পরেশ পালের পুজোর উদ্বোধন করতে। আর তা দেখার পরই তাঁকে হুমকির পর হুমকি দিয়েছে বাংলাদেশী মৌলবাদীরা, তাদের অভিযোগ, পুজো উদ্বোধন করে তিনি মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন। এমনকী সিলেটের সাহপুর তালুকদার পাড়ার মহসিন তালুকদার নামে এক বাসিন্দা ফেসবুক লাইভ করে রীতিমত দাঁ হাতে নিয়ে তাঁকে টুকরো করে কাটার হুমকি দেয়। আর তা করার জন্য সে নাকি দরকার পড়লে সিলেট থেকে ঢাকা পর্যন্ত হেঁটে যাবে।
Sakib Al Hasan should not have apologised for attending Kali puja in Kolkata.His apology will strengthen the islamists to kill Muslims whoever visit puja mandap or sympathise with Hindus.He should have said what he did was right,love should be celebrated& hate should be rejected.
— taslima nasreen (@taslimanasreen) November 17, 2020
তবে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছালে হস্তক্ষেপ করে পুলিশ। সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে মহসিন তালুকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ। এক পুলিশ অফিসার জানিয়েছেন, ধৃত যুবক এখন হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার