বিশ্বের অন্যান্য দেশের প্রাপ্তবয়স্ক যেসমস্ত নেতারা রয়েছেন, তাদের থেকে এগিয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নিজের দেশে তাঁর গ্রহণযোগ্যতা ক্রমশই কমছে, এমনটাই উঠে এল এক সমীক্ষায়। আমেরিকার সংস্থা ‘মর্নিংকনসাল্ট’ সম্প্রতি একটি সমীক্ষা চালায়। তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
সেই সমীক্ষা অনুযায়ী, ধীরে ধীরে নামছে মোদীর গ্রহণযোগ্যতা সূচক। চলতি বছরের জুন মাস পর্যন্ত নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা সূচক ছিল ৬৬ শতাংশ। তবে ২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী অনুচ্ছেদ ৩৭০ ধারা তুলে নেওয়ার পর মোদীর গ্রহণযোগ্যতার সূচক পৌঁছেছিল ৪২ শতাংশে।
এই সমীক্ষায় দেখা গিয়েছে মোদীর ঠিক পরেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। প্রাপ্তবয়স্কদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা সূচক ৬৫ শতাংশ। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর, তাঁর গ্রহণযোগ্যতা সূচক ৬৩ শতাংশ।
এই সমীক্ষায় চতুর্থ স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, তাঁর গ্রহণযোগ্যতা সূচক ৫৪ শতাংশ। ৫৩ শতাংশ গ্রহণযোগ্যতা সূচক নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। ছ’নম্বর স্থান পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন রয়েছেন আট নম্বরে।
আরও পড়ুন- বয়স ১১! ১দিনে কোডিং-এর ওপর ১০৬ পাতার বই লিখে বিশ্বকে ফের চমক বিস্ময় বালক অনুব্রত’র
এই সমীক্ষা চালানো হয় ভারতের ২,১২৬ জনের উপর। সমীক্ষায় দেখা গিয়েছে, এঁদের মধ্যে ৬৬ শতাংশ মানুষ প্রাপ্তবয়স্ক মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। অন্যদিকে, ২৮ শতাংশ তাঁর বিরোধিতা করেছেন।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!