সপাট জবাবে অনুব্রত জানিয়েছিল “চীন আমাদের সেনাদের মেরে ফেলেছে। তাই চীন আমার তৈরি করা অ্যাপ ব্যবহার করতে পারবে না। চীন যেমন দাদাগিরি দেখাচ্ছে, আমিও দাদাগিরি দেখাচ্ছি”।
অনুব্রত’র পরিবার সূত্রে জানানো হয়, অনুব্রতর কম্পিউটারের হাতেখড়ি হয়েছে মাত্র পাঁচ বছর বয়সে। ক্লাস থ্রি থেকেই সে কোডিং, ডিকোডিং ও রিজওনিং নিয়ে চর্চা করতে ভালবাসে। অনুব্রত অনায়াসে বিশ্বের যেকোনও দেশের রাজধানীর নাম ও বড় বড় শহরের নাম বলে দিতে পারে এক নিমিষেই। মাত্র চার বছর বয়সে কলকাতায় একটি জনপ্রিয় টিভি শো-তে সে অংশগ্রহণ করে যাঁর সঞ্চালক ছিলেন ভারত ক্রিকেট টিমের প্রাক্তন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও এই খুদের মেধা দেখে চমকে গিয়েছিলেন।
কিন্তু চমকের আরও বাকি আছে। এবার সে আরও একটি অসাধ্য সাধন করেছে। ১১ বছর বয়সে মাত্র একদিনে কোডিং এর ওপর ১০৬ পাতার বই লিখে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে সে। বাঙালির বিস্ময় অনুব্রত কেবল একদিনেই কম্পিউটার পোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট কোডিং এর ওপর ‘কোড ওয়ার্ল্ড’ নামে ১০৬ পাতার বই লিখে চমকে দিয়েছে।
জানা গিয়েছে, অনুব্রত’র কোডিং এর ওপর লেখা বই নাকি জমা দেওয়ার ১৬ ঘন্টার মধ্যেই মান্যতা পায় আমাজনের। অনুব্রতর এই বইটি মার্কিন মুলুক ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ বিশ্বের ১১ টি দেশে বিক্রি হচ্ছে।
গত ১০ ই জুন ছিল গুগল সিইও সুন্দর পিচাই -এর জন্মদিন। তাকে উপহার হিসেবে এই বই তুলে দিয়েছে ছোট্ট অনুব্রত।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার