Tug of war between India and China: ভারতের সঙ্গে চীনের সম্পর্ক যে বিশেষ ভালো নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। আর বিগত কয়েক বছরে সেই সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। লাদাখ সীমান্তের ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে মারকাটারি ভাব (Tug of war between India and China)। আর এরই মধ্যে এবার ভারতীয় সেনার কাছে জামানত জব্দ হল চীনা জওয়ানরা।
লাদাখের গালওয়ান সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশের ঘটনায় উত্তপ্ত হয়েছিল লাদাখ-ভারত সীমান্ত। তুমুল সংঘর্ষ বাঁধে দুই দেশের সেনাদের মধ্যে। এর আগে আবার অরুণাচলের তাওয়াং সেক্টরে এই একই ঘটনা ঘটেছিল। পূর্ব সেক্টরে অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবী করেছিল চীন।
সেই সময় চীনের আগ্রাসনকে রুখে দেন ভারতীয় জওয়ানরা। গালওয়ানের ঘটনার পর চীনের প্রতি তুলনামূলক আগ্রাসন বৃদ্ধি করতে থাকে ভারত। চীনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারও একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল। এই নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা বৈঠক হলেও কোনও রফাসূত্র মেলেনি। চীন নিজের অবস্থানে অনড়। আর এরই মধ্যে এবার ভারতীয় সেনার কাছে হার হল চীনা সেনার (Tug of war between India and China)।
সীমান্তে দুই দেশের সংঘর্ষের জেরে দুই দেশের সেনাদের মধ্যেও যে প্রতিযোগিতামূলক মানসিকতা রয়েছে, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে সুদানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ভারত ও চীন দুই দেশের সেনাই মোতায়েন রয়েছে। সেখানেই শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দুই দেশের সেনাদের মধ্যে দড়ি টানাটানির লড়াই হয় (Tug of war between India and China)। আর সেই লড়াইয়ে জয়ী হয় ভারত। চীনা সেনারা মুখ থুবড়ে পড়ে ভারতীয় জওয়ানদের সামনে। সেই দড়ি টানাটানির ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আগামী ৩০ মে ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে বিশেষ সম্মান দিতে চলেছে রাষ্ট্রসংঘ। তাঁর হাতে মিলিটারি জেন্দার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড তুলে দেবেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাধিকা সেনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, রাধিকা একজন সত্যিকারের নেতা ও রোল মডেল। মানবিকতা ও দায়বদ্ধতার অন্যতম উদাহরণ হলেন রাধিকা সেন, এমনটাই মত আন্তোনিও গুতেরেসের।





