Calcutta High Court slammed police: আর দু’দিন পরই রয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এর আগেই কলকাতা হাইকোর্টের তুমুল ভর্ৎসনার মুখে পুলিশ (Calcutta High Court slammed police)। আদালতের কথায়, পুলিশ নিজেকে সর্বেসর্বা মনে করে। ভোটের আগে পুলিশকে এমন তোপ দাগায় শুরু হয়েছে বেশ চর্চা। ভোটের আবহে ব্যাকফুটে পুলিশ।
কেন এমন ভর্ৎসনা হাইকোর্টের (Calcutta High Court slammed police)?
আসলে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল করতে চেয়েছিল। কিন্তু জেলা পুলিশ সেই মিছিলের অনুমতি দেয় নি। আজ, বুধবার পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে ফুলবাগান দুর্গা মন্দির পর্যন্ত মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ এমনটাই ঠিক ছিল। এরপর সভা করার কথা রয়েছে তাদের। কিন্তু এই মিছিল বা সভার অনুমতি দেয় নি জেলা পুলিশ।
পুলিশের অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। গতকাল, মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এই মামলায় এদিন জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। মিছিলে ও সভায় অনুমতি না দেওয়ায় পুলিশের উপর অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি (Calcutta High Court slammed police)। বলেন, “জেলা পুলিশ নিজেকে সর্বেসর্বা মনে করে”।
এদিন আদালতে সংগ্রামী যৌথ মঞ্চের এই মামলায় রাজ্যের পক্ষে জানানো হয়, যেহেতু এখন লোকসভা নির্বাচন চলছে, সেই কারণে এখন সভা বা মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। সেই কারণেই পুলিশ এই অনুমতি দেয় নি। যদিও নির্বাচন কমিশন জানায়, তাদের কোনও আপত্তি নেই। এই মিছিলের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই বলে জানায় কমিশন (Calcutta High Court slammed police)।
কমিশনের আপত্তি না থাকা সত্ত্বেও কেন সংগ্রামী যৌথ মঞ্চকে মিছিল, সভা করার অনুমতি দেওয়া হল না, তা নিয়ে পুলিশকে ভর্ৎসনা করে আদালত (Calcutta High Court slammed police)। এরপর সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচিতে সবুজ সংকেত দেওয়া হয় হাইকোর্টের তরফে। আদালতের তরফে জানানো হয়েছে, আজ, বুধবার বেলা ১২টা থেকে পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে ফুলবাগান দুর্গা মন্দির পর্যন্ত মিছিল করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। এর পাশাপাশি তাদের সভা করারও অনুমতি দিয়েছে আদালত।
বলে রাখি, মহার্ঘ ভাতা বাড়ানোর দাবী নিয়ে আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতার রাস্তায় তাদের মিছিল, আন্দোলন সকলেরই দেখা। এবার লোকসভা নির্বাচনের আবহেই জেলায় সভা, মিছিল করতে চায় তারা। তাতেই আপত্তি ছিল পুলিশের। তবে এবার আদালতের তরফে মিলল সেই অনুমতি (Calcutta High Court slammed police)।





