এই বছর ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ২০২১ এ একাত্তরের যুদ্ধের ৫০ বছর পূর্তি হতে চলেছে। এই একাত্তরের যুদ্ধেই ভারত পাকিস্তানকে হারিয়ে ছিল এবং জন্ম নিয়েছিল নতুন দেশ বাংলাদেশ।
ভারতের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত থাকবে।
সেনাবাহিনীর ইতিহাসে একাত্তরের যুদ্ধ সবথেকে দ্রুত সম্পন্ন হওয়া একটি যুদ্ধ। তৎকালীন পূর্বপাকিস্তানে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজীর নেতৃত্বে পাক সেনাবাহিনী অত্যাচার চালাচ্ছিল। এর বিরুদ্ধেই রুখে দাঁড়ায় ভারত এবং এর ফলে জন্ম নেয় বাংলাদেশ নামে এক নতুন রাষ্ট্র। ৯৩ হাজার সেনা নিয়ে নিয়াজী যুদ্ধে পরাজিত হয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।






