বিধানসভা নির্বাচনের আগে শক্তি সঞ্চয় বিজেপি’র! ৫ হাজার কর্মী-সমর্থক নিয়ে পদ্ম শিবিরে গেলেন এই নেতা

১-২ জন‌ নয়, একেবারে ৫ হাজার। হ্যাঁ! আজ বিজেপির কার্যালয়ে গিয়ে হিন্দু সংগঠনের বড় মাপের নেতা দেবদত্ত মাঝি সরাসরি যোগ দিলেন পদ্ম শিবিরে। একদা হিন্দু সংহতির সঙ্গে যুক্ত ছিলেন এই নেতা। হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। এরপর তপন ঘোষ হিন্দু সংহতি থেকে অবসর নেন। তখন সিংহ বাহিনী নামে একটি হিন্দু সংগঠন খোলেন দেবদত্ত মাঝি। এতদিন ধরে তিনি সেই সংগঠনের সঙ্গেই যুক্ত ছিলেন। এবার রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত হিন্দু ভোট এক করতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি।
তবে চমকে যাওয়ার মতো খবর, আজ শুধুমাত্র এই হিন্দু নেতাই নন, তাঁর হাত ধরে পাঁচ হাজার সিংহ বাহিনীর কর্মী, সমর্থক‌ও পদ্ম শিবিরে যোগদান করেছেন। স্বভাবতই ২১ এর বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ যোগদান গেরুয়া শিবিরের শক্তি বাড়াবে সেটা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর