আর এক সপ্তাহেরও কম দিন বাকী। এরপরই আগামী ১৫ জুলাই শ্রীহটিকোটা থেকে চাঁদের দিকে উড়ে যাবে চন্দ্রযান- ২। এই যানটি চাঁদের মাটিতে স্পর্ষ করলেই চাঁদের মাটিতে যান পাঠানোতে বিশ্বের চতুর্থ দেশ হবে ভারত। এর পূর্বে চাঁদে যান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন৷






