ভোটাভুটি না করে মেয়র পদ ছাড়বেননা সব্যসাচী দত্ত।

ভোটাভুটি না করে মেয়রের পদ ছাড়তে নারাজ। আজ বিধাননগর পুরনিগমে একথা স্পষ্ট জানিয়েদিলেন সব্যসাচী দত্ত। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। তৃণমূল সূত্রে খবর মিলেছিল যে, রবিবার ফিরহাস হাকিম বিধাননগরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক সেরে ফোনে সব্যসাচীকে জানান দল ত্যাগ করতে। এবং কিছুদিন পুরসভায় না আসতে। সব্যসাচীর স্থানে মেয়রের দায়িত্ব সামলাতে বলা হয় ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে৷

 

এরপরই সল্টলেকে এক সাংবাদিক বৈঠকে মেয়র সব্যসাচী দত্ত জানান যে এই বৈঠক বেআইনি। তিনি এই বৈঠক মানেননা। এরপরই আজ বিধাননগর পুরনিগমের সাংবাদিক বৈঠক থেকে সব্যাসাচী দৃঢ় কন্ঠে জানালেন যে তিনি মেয়রের পদ ছাড়বেননা। মেয়রের পদ ছাড়তেই হলে তিনি ভোটাভুটি পর্যন্তই যাবেন। তিনি বলেন যে ভোটাভুটিতেই পরিস্কার হয়ে যাবে যে তাকে কতোজন কাউন্সিলর সমর্থন করছেন৷

সব্যসাচী দত্ত এই কথা বললেও তাকে তোপ দাগতে ছাড়ছেননা পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম৷ তাদের বক্তব্য যে, সব্যসাচীর জন্য দল অনেক সহ্য করছে। আর নয়, এবার সব্যসাচীর উচিৎ দল ত্যাগ করা। ব্যাক্তি থেকে দল কখনও ছোটো হতে পারেনা৷ তাই সব্যসাচীকে পরোক্ষ ভাবে ইস্তফা দেওয়ারই কথা বলেন তাঁরা। তবে সব্যসাচী তাঁর পদ ছাড়তে নারাজ। এখন দেখার বিষয় এই যে, এই জল আর কতোদূর গড়ায়!!

আরও অন্যান্য খবর