আগামী ৪৮ ঘন্টায় গুজরাটে আছড়ে পরতে পারে ঘূর্ণিঝড় বায়ু। জারি সতর্কতা।

‘ফণী’ র পর এই বছর দ্বিতীয় ঘূর্ণিঝড় হিসেবে ভারতে আছড়ে পরতে চলেছে ‘বায়ু’। গত বৃহস্পতিবারই এই ঘূর্ণিঝড়টির আছড়ে পরার কথা ছিল পোরবন্দরে৷ কিন্তু সেসময় হঠাৎই গতিপথ পাল্টে ওমানের দিকে যেতে থাকে ঘূর্ণিঝড়টি৷ এরপরই ফের খবর মিলল যে, আবারও গতিপথ পরিবর্তন করেছে ‘বায়ু’। এখন ‘বায়ু’ র যা গতিপথ তাতে আগামী ১৭-১৮ জুন ঘূর্ণিঝড়টি আছড়ে পরতে পারে গুজরাটের কচ্ছ উপকূলে।

 

কেন্দ্রীয় আর্থ সায়েন্সের আধিকারিক এম রাজীবন জানিয়েছেন যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ‘বায়ু’ কচ্ছ উপকূলে আছড়ে পরলেও তাতে বিশেষ ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তিনি আরও জানিয়েছেন যে কচ্ছ উপকূলে পৌঁছানোর আগেই গতি হারিয়ে ‘বায়ু’ পরিণত হতে পারে একটি সাধারণ ঝড়ে কিংবা গভীর নিন্মচাপে। তাই ‘বায়ু’ থেকে তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই৷

যদিও সুরক্ষার খাতিরে ইতিমধ্যেই কচ্ছ উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখ মানুষকে৷ প্রস্তুত রাখা হয়েছে উপকূলরক্ষা বাহিনী, নৌ সেনা এবং বায়ু সেনাকেও৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর