পর্যটকদের বাঁচিয়ে কাশ্মীরে নিহত এক ট্যুর গাইড৷

আমাদের দেশে কথা রয়েছে অতিথি সেবা অর্থাৎ পরম সেবা। আর সেই সেবা করতে গিয়েই নিজের প্রাণ হারালেন কাশ্মীরের এক ট্যুর গাইড। সাত জন পর্যটকের জীবন ভাসিয়ে নিজেই জলের স্রোতে ভেসে গেলেন তিনি।

ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের পেহেলগামে লিড্ডার নদীতে। কিছুদিন আগেই সাত জন পর্যটকদের নিয়ে সেই নদীতে বোটিং এ নেমেছিলেন সেই কাশ্মীরি ট্যুর গাইড রৌহ আহমেদ দার৷ হঠাৎ প্রবল হাওয়া এবং স্রোতে তাদের বোটটি উল্টে যান। সাত জন পর্যটকই গিয়ে পরেন নদীতে৷ পাহাড়ি নদীর স্রোতে কাশ্মীরি ট্যুর গাইড আহমেদ পেরে উঠলেও, পেরে উঠছিলেননা পর্যটকরা৷

 

এরপরই অবস্থা বেগতিক দেখে আহমেদই সেই স্রোতে বারবার সাঁতরে গিয়ে জীবন বাঁচান সেই সাত জন পর্যটকের। কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁর নিজের জীবনেরই৷ প্রবল স্রোতে ক্লান্ত আহমেদ ভেসে যান। এরপর পুলিশ বাহিনী এসে তাকে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি৷ শেষ অবধি পরের দিন আহমেদের মৃতদেহ পাওয়া যায় ভবানী ব্রিজের নিকট। দেহ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

যে ভাবে সাহসিকতা দেখিয়ে নিজের জীবন দিয়ে তিনি সাত জনকে রক্ষা করেছেন৷ তাতে সেই কাশ্মীরি ট্যুর গাইডের নাম সাহসিকতার পুরস্কারের জন্য সুপারিশ করেছেন অনন্তনাগের ডেপুটি কমিশনার। তিনি বলেন যে, এটাই প্রকৃত কাশ্মীরিদের ধর্ম। অতিথি সেবা আমাদের কাছে সবচেয়ে বড়ো৷ আহমেদ নিজের জীবন দিয়ে নিজের ধর্মই পালন করে গিয়েছেন৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment